শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা

জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা

কমলার জুস বিক্রির ভেন্ডিং মেশিন থেকে একটি স্ট্র বের করে সেটি চেটে আবার আগের জায়গায় রেখে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় সিঙ্গাপুরে এক ফরাসি শিক্ষার্থীকে ৬০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৪৬৫ মার্কিন ডলার) জরিমানা করেছেন আদালত।
১৯ বছর বয়সী দিদিয়ে গাসপার ওভেন ম্যাক্সিমিলিয়ান জনদুর্ভোগ (পাবলিক নিউস্যান্স) সৃষ্টির একটি অভিযোগে দোষ স্বীকার করেন।
সিঙ্গাপুরে অধ্যয়নরত ম্যাক্সিমিলিয়ান ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, এই শহর নিরাপদ নয়।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এতে ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। পরে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমও বিষয়টি প্রকাশ করে।
ভেন্ডিং মেশিন পরিচালনাকারী প্রতিষ্ঠান আইজোজ জানায়, ওই ঘটনার পর স্বাস্থ্যবিধির স্বার্থে সংশ্লিষ্ট মেশিনের ডিসপেনসারে থাকা ৫০০টি স্ট্রই বদলে ফেলতে হয়েছে।
সিঙ্গাপুরের আইনে জনদুর্ভোগের দায়ে সর্বোচ্চ ২ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা, তিন মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষ—উভয়েই জরিমানার পক্ষে মত দেয়।
আদালতে ম্যাক্সিমিলিয়ানের আইনজীবী বলেন, তার মক্কেল ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তিনি বুঝতে পেরেছেন, যেটিকে তিনি নিছক মজা বলে ভেবেছিলেন, সেটি আসলে গুরুতর পরিণতি ডেকে এনেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১২ মার্চ বক্সিং অনুশীলন শেষে সিঙ্গাপুরের গোল্ডহিল সেন্টারে অবস্থিত একটি আইজোজ ভেন্ডিং মেশিন থেকে স্ট্র বের করে সেটি চেটে আবার ডিসপেনসারে রেখে দেন ম্যাক্সিমিলিয়ান। সিঙ্গাপুরজুড়ে শপিং এলাকা, রেলস্টেশন ও আবাসিক এলাকায় আইজোজের তাজা কমলার জুস বিক্রির মেশিন ব্যাপক জনপ্রিয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com