ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত জীবন, আইনি লড়াই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এ সময় তিনি অতীতের গ্রেফতার, চলমান মামলা, বিয়ে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন।
পরীমনিকে বাসা থেকে নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ছিল না দাবি করে তিনি বলেন, তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত ছিলেন না। এমনকি সাংবাদিকদের সামনে কী বলা হবে, তা নিয়েও তারা বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছিলেন।
চলমান মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে পরীমনি বলেন, তিনি কখনো কাউকে ব্ল্যাকমেইল বা হয়রানির সঙ্গে জড়িত ছিলেন না। তার ভাষায়, দীর্ঘ সময় পর ধীরে ধীরে সত্য সামনে আসছে এবং এতে তার মনে হচ্ছে যেন দীর্ঘদিনের একটি ভার নেমে গেছে।
তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। ন্যায়বিচার পাওয়ার আশায় প্রয়োজন হলে বছরের পর বছর আদালতে হাজিরা দিতেও তিনি প্রস্তুত।
আরও পড়ুন
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। একাই ভালো আছেন বলে জানান তিনি। তার মতে, ভক্তরাও তাকে কোনো পুরুষের সঙ্গে নয়, বরং সন্তানদের সঙ্গেই বেশি দেখতে পছন্দ করেন।
পুনরায় বিয়ের সম্ভাবনা নিয়ে হাস্যরসের ছলে পরীমনি বলেন, তার ছেলে বড় হয়ে যদি কোনো দিন তাকে বিয়ের পরামর্শ দেয় বা নিজেই উদ্যোগ নেয়, তখন বিষয়টি ভেবে দেখবেন।
Leave a Reply