শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
নেপালে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিহত ১, অনির্দিষ্টকালের কারফিউ

নেপালে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিহত ১, অনির্দিষ্টকালের কারফিউ

ভারত সীমান্তসংলগ্ন নেপালের সুনসারি জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় একজন নিহত ও অন্তত ২২ জন আহত হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির সরকার।
ভারতের বিহার সীমান্তঘেঁষা দক্ষিণ-পূর্বাঞ্চলের সুনসারি জেলা নেপাল-ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও যোগাযোগ করিডোর হিসেবে পরিচিত।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে লাউডস্পিকার ব্যবহার ও ধর্মীয় পতাকা প্রদর্শন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে একজন নিহত হন। আহতদের মধ্যে ১৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সুনসারি জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সরকার নিহত ব্যক্তির পরিবারকে দুই লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেককে চিকিৎসা ব্যয় হিসেবে ৫০ হাজার নেপালি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে। সুনসারির সহকারী প্রধান জেলা কর্মকর্তা পোষণ লামিছানে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে নেপাল সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে পুলিশের গুলি চালানোর ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকারকর্মী ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ অভিযোগ করেছেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।
এ অভিযোগ তদন্তে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে সহিংসতা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে জনমতের চাপের মুখে সুনসারির প্রধান জেলা কর্মকর্তা বাসুদেব ঘিমিরে, কোশি প্রদেশ পুলিশের প্রধান ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিনোদ ঘিমিরে এবং সুনসারি পুলিশের প্রধান কেশব কুমারকে বদলি করা হয়েছে।
সহিংসতার পর বিক্ষোভকারীরা জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com