বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড় বিয়ে এবং মামলার বিষয়ে আবারও মুখ খুললেন পরীমনি জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা সেনাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিরাপত্তা ঝুঁকি, ফোন জব্দের ভাবনা যুক্তরাষ্ট্রের নেপালে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিহত ১, অনির্দিষ্টকালের কারফিউ শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ‘জুলাই পদযাত্রা’য় সিলেটে পৌঁছেছেন এনসিপির শীর্ষ নেতারা এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির কর্মসূচি ঘিরে গোলাপগঞ্জে নিরাপত্তা জোরদার আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ আসামি যারা কানাইঘাটের নতুন ইউএনও কুলাউড়ার সুমাইয়া হবিগঞ্জ পৌর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান অবসরের আগেই চিরঅবসরে সিলেটের এক পুলিশ কর্মকর্তা স্বপ্নের বিদেশ, বাস্তবের বন্দিশালা মানব পাচারের বড় শিকার নারীরা : সবচেয়ে বেশি ঝুঁকিতে সীমান্তবর্তী ও পাহাড়ি অঞ্চল ঢাকাসহ ৯ জেলায় বৃষ্টির আভাস মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ পুলিশ সদর দফতরের ৫০তম বিসিএসের প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হরিপুর সীমান্তে থামছে না ভারতীয় পণ্যের চোরাচালান: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, কোটি টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ হরিপুর সীমান্তে চোরাচালানের রমরমা: শপিং ব্যাগে কোটি টাকার ভারতীয় পণ্য সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২

সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের

সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নগরের মাছিমপুরের বাসিন্দা মুরাদ আহমদ চাকরির কারনে পরিবার নিয়ে মিরের ময়দান এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে পাঠদান করেন মুরাদ আহমদ। পরে বেতনের চেক পেয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ব্লু বার্ড স্কুলের পাশেই বাংলাদেশ বেতারের সামনে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে দুর্ঘটনাকবলিত ওই সিএনজিতেই করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

নিহত মুরাদ আহমদের দুই কন্যা রয়েছেন। এর মধ্যে একজন ব্লু বার্ড স্কুলেই নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং অপরজন লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও জানান, মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com