বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ৪ বালুবাহী নৌকা ধ্বংস, ৭৯১৯ ঘনফুট বালু জব্দ সিলেটে স্লিপার বাসে অভিযান, বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা রদ্রিকে পেতে তৃতীয় দফায় প্রস্তাব দিচ্ছে বার্সেলোনা, বাড়ছে দর কষাকষির তীব্রতা কুটি রোমেরো আটলেটিকো মাদ্রিদে বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস, মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী চুক্তির মেয়াদ শেষ হলেও সিসিকের একলিম আবদীন এখনো বহাল তবিয়তে রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি : ইসি সচিব সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের পিএসজি থামছেই না — টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জয় চেলসি এনজো ফের্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে ম্যান সিটিকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিয়েছে সিলেটে ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, উদ্ধার ছুরি নেদারল্যান্ডসের নতুন কোচ কিংবদন্তি জাভি হার্নান্দেজ প্রেমের পরিণতি ট্রিপল মার্ডার, সিলেটে গ্রেপ্তার বাবুল ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০ জন বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কৃষকের চাহিদা অনুযায়ী সেচ ও বীজ ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ বিএডিসি চেয়ারম্যানের ২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫ শক্তিশালী অস্ট্রেলিয়াকে সামলাতে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ কালো ধোঁয়া নির্গমন ৯১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের ডিপিডিসির ৭ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি সিলেটে ট্রিপল মার্ডার : স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা খুন দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ৪ বালুবাহী নৌকা ধ্বংস, ৭৯১৯ ঘনফুট বালু জব্দ

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ৪ বালুবাহী নৌকা ধ্বংস, ৭৯১৯ ঘনফুট বালু জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি বালুবাহী নৌকা আটক করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় কিছু জনতা বাধা দেওয়ার চেষ্টা করলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় টাস্কফোর্স অভিযান অব্যাহত রাখে।

এ সময় রাংপানি নদীর পাড় থেকে অবৈধভাবে উত্তোলন করে মজুত করা ৭ হাজার ৯১৯ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে তাৎক্ষণিকভাবে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত জনসাধারণকে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com