মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫, থানায় পাল্টাপাল্টি অভিযোগ উরফি জাভেদের জন্য ২০২৬ সাল যেন প্রত্যাখ্যানের বছর নিষেধাজ্ঞা কাগজে, মহাসড়কে দাপট ত্রি-হুইলারের মালয়েশিয়ার ২৫ এজেন্সির তালিকা নিয়ে আপত্তি বায়রার একাংশের শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গ্যাস সংকটের মূল বাধা কার্গো পর্যটক টানছে রাতারগুলের চেয়ে বড় ও অন্যরকম সুন্দর এক জলাবন ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যালে বসছে এআই ক্যামেরা ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন তৃতীয় বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী প্রভা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ভালোবাসার আত্মোপলব্ধিতে সামিয়া অথৈ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বাড়তে পারে ওষুধের দাম ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা, কমল তেলের দাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

জৈন্তাপুর প্রতিনিধি::: সিলেটের জৈন্তাপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও ফুল তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানের মাঝে কৃতী শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা সম্পর্কে সচেতন করতে একটি সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষার্থীদের অনলাইনে নিরাপদে চলাফেরা, ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড সুরক্ষা, ফিশিং ও প্রতারণামূলক লিংক শনাক্তকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতার বিষয়ে ধারণা দেওয়া হয়।

 

জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল।

 

অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ঢাকা নটরডেম কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মনোজ কুমার সেন, মাস্টার সিরাজুল ইসলাম, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেট চিসিম, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মাসুক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, রমজান রুপজান বাগেরখাল একাডেমির শিক্ষক মাসুক আহমেদ, ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ সহ স্হানীয় গণমাধ্যম কর্মী, শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, জৈন্তাপুরের মতো একটি উপজেলায় কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। শিক্ষার দিক থেকে জৈন্তাপুর এখনও অনেকটা পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এ উপজেলাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে এখানকার মানুষকে যথাযথ শিক্ষায় শিক্ষিত হতে হবে।

 

তিনি বলেন, জৈন্তাপুরের সম্পদ কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায় এবং উপজেলাকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, সে জন্য সমাজের সব স্তরের মানুষকে সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই সফলতা অর্জন সম্ভব।

 

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের প্রতি রইল আমাদের অসংখ্য দোয়া ও ভালোবাসা। আজ যারা এই সম্মাননা স্মারক গ্রহণ করছ, ভবিষ্যতে তোমাদের কেউ গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত হবে- এটাই আমাদের প্রত্যাশা। একদিন তোমাদের কাছে গিয়ে যদি বলতে পারি, তোমাদের পথচলায় এই সম্মাননা ও উৎসাহের সামান্য ভূমিকা ছিল, তাহলে সেটিই আমার জন্য অত্যন্ত আনন্দের হবে।”

 

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখলে জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com