শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক অভ্র প্রকাশনে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী : বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট সিলেট-ছাতক রেলপথে ধীরগতির সংস্কারকাজ:ট্রেন চলবে কবে? নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশে আসছে নেপালের বন্যার পানি, জানানো হলো গতিপথ হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি সৌদি আরব থেকে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা সরকারি মদন মোহন কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পীরের বাজারের গরু, মাতুরতল হাটের রশিদ! বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকের করনীয় শীর্ষক মতবিনিময় সভা কানাইঘাটের সাতবাঁক ইউপি জাসাসের কমিটি অনুমোদন পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক

প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক

কানাইঘাট প্রতিনিধি:::প্রেমঘটিত বিষয় নিয়ে এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে উল্টো কানাইঘাট থানা পুলিশের হাতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছেন লতিফা বেগম নামের এক নারী। গ্রেফতারকৃত লতিফা বেগম উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী বড়বন্দ ২য় খন্ড সিঙ্গারীপাড় গ্রামের বিলাল আহমদ হুজুরির স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায় পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার বালিদ্বারা গ্রামের সামছুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম নামের এক যুবকের সাথে লতিফা বেগমের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে লতিফা বেগম তার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়েছেন এবং জাহিদুল ইসলামও অন্যত্র বিয়ে করে ঘর সংসার করছে। কিন্তু এখনো জাহিদুল ইসলাম পূর্বের প্রেমিকা ঐ মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলে।

 

এ নিয়ে একাধিক সালিশ হলেও জাহিদুল মোবাইল ফোনে কথা বলা বন্ধ করেনি। যার কারনে লতিফা বেগম ও তার স্বামী বিলাল আহমদ দীর্ঘদিন ধরে জাহিদের উপর ক্ষিপ্ত ছিল।

 

একপযার্য়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে জাহিদুল ইসলাম, লতিফা বেগমের পার্শ্ববর্তী আব্দুল করিমের বাড়িতে সাপে কাটা রোগীর বিষঝাড়ানো দেখতে আসে। এ সময় লতিফা বেগম সেখানে গিয়ে তার মেয়েকে ডিস্টার্ব করছে বলে জাহিদুল ইসলাম শার্টের কলার ধরে টেনে তার বসত বাড়িতে নিয়ে যায়। সেখানে জাহিদকে আটক করে তার কাছে ২০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে লতিফা বেগম আশপাশের লোকজনকে বলতে থাকে।

 

এতে অনেকের সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি সদস্য জামিল আহমদকে খবর দেন। ইউপি সদস্য লতিফার বাড়িতে গিয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। তাৎক্ষণিক থানার এসআই আশীষ চন্দ্র তালুকদার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

 

সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লতিফা বেগম জানায় তাহার স্বামী বিলাল হুজুরির যোগসাজসে তারা জাহিদুল ইসলামকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য ২০ পিস ইয়াবা দিয়ে এমন কান্ড ঘটিয়েছে। এ সময় ২০ পিস ইয়াবা সহ পুলিশ লতিফা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে লতিফা ও তার স্বামী বিলালকে আসামী করে মামলা দায়ের করে। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে। নিরীহ কাউকে ইয়াবা কিংবা মাদক দিয়ে হয়রানী করা যাবে না, এ জন্য পুলিশ সজাগ রয়েছে। লতিফা বেগম ও তার স্বামী বিলাল হুজুরি ইয়াবা দিয়ে জাহিদ নামের একজনকে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের সচেষ্ট ভুমিকায় তা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com