রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৮২১৩ ঘনফুট বালু জব্দ। ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু আর কোনো গুম নয়, নিরপেক্ষ তদন্ত চাই : রুহুল কবির রিজভী শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা আইনি জটিলতায় সেলেনা গোমেজ মুসলিম বিশ্বের প্রকৃত শত্রুদের মোকাবিলা করার আহ্বান মোজতবা খামেনির ভারতে প্রসবের আগে নারীর আর্তনাদ : ‘ওরা আমাকে মেরে ফেলবে’, পরে মা-শিশুর মৃত্যু নেপালে বন্যার পর পুনর্গঠনে ব্যয় হতে পারে ‘কয়েক বিলিয়ন ডলার’ গোয়াইনঘাট সীমান্তে ‘আদম ব্যবসায়ী’ কাউসার মিয়া গ্রেপ্তার কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক ম*দ খেয়ে দুই যুবককে ডাকলেন সিলেটের সেই তরুণী বড়লেখায় মজুরি বাড়ানোসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ রাজনগরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু হবিগঞ্জে ভাই কেড়ে নিলেন বোনের প্রাণ স ন্ত্রা স দমনে সিলেটসহ দেশে শুরু হচ্ছে একযোগে অভিযান ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৮ কর্মকর্তা বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন তিন বছরে ৮ বার নোটিশ করেও পার্কিং উদ্ধার করতে পারছে না সিসিক হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধ/র্ষ/ণে/র অভিযোগ সিলেটে হচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রংপুরে ৪ হত্যা : বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ
আইনি জটিলতায় সেলেনা গোমেজ

আইনি জটিলতায় সেলেনা গোমেজ

আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তার বিরুদ্ধে প্রায় ১২ লাখ মার্কিন ডলার প্রতারণার অভিযোগ তুলেছেন পাঁচ বিনিয়োগকারী।
তাদের অভিযোগ, পাঁচ বছর আগে সেলেনা গোমেজ তার মায়ের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘ওয়ান্ডারমাইন্ড’।
প্রতিষ্ঠানটির প্রতি যথাযথ দায়িত্ব পালন না করায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে গোমেজ চুক্তির শর্তও লঙ্ঘন করেছেন বলে দাবি তাদের।
বিনিয়োগকারীদের ভাষ্য, বিশ্বের অন্যতম পরিচিত নারী হিসেবে সেলেনা গোমেজের বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারী রয়েছে। তার এই প্রভাব কাজে লাগিয়ে কোম্পানির বিপণন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা নিয়েই তারা বিনিয়োগ করেছিলেন।
তবে বিনিয়োগকারীদের এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন সেলেনা গোমেজের আইনজীবী ম্যাথিউ রোজেনগার্ট। তার ভাষ্য, গোমেজ কখনো কোম্পানি পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মতি দেননি। বিনিয়োগকারীরা যে ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন, সেগুলোও তিনি দেননি। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও তুচ্ছ বলেও উল্লেখ করেন রোজেনগার্ট।
আরও পড়ুন
এই আইনি বিরোধে শুধু সেলেনা গোমেজই নন, তার মায়ের ভূমিকাও আলোচনায় এসেছে। কারণ ওয়ান্ডারমাইন্ড প্রতিষ্ঠার সঙ্গে তিনিও সরাসরি যুক্ত ছিলেন।
তবে সেলেনা গোমেজের দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে বিষয়টি সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনায় এলেও এটি তার দীর্ঘমেয়াদি সুনামে বড় ধরনের প্রভাব ফেলবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নেতিবাচক শিরোনামে আসা আর স্থায়ীভাবে সুনাম ক্ষুণ্ন হওয়া দুটি এক বিষয় নয়।
তবু এই ঘটনা তারকাদের জন্য একটি সতর্কবার্তা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কোনো ব্যবসার সঙ্গে নিজের নাম যুক্ত করার আগে একজন তারকাকে যেমন ভাবতে হবে তার পরিচিতি প্রতিষ্ঠানটিকে কী দিতে পারে, তেমনি সেই ব্যবসা ভবিষ্যতে তার ব্যক্তিগত সুনামকে কোথায় নিয়ে যেতে পারে, সেটিও বিবেচনায় রাখা জরুরি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com