মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
হবিগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর প্রচারণা : মনোনয়ন দৌড়ে এগিয়ে গোলাম রাব্বানী

হবিগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর প্রচারণা : মনোনয়ন দৌড়ে এগিয়ে গোলাম রাব্বানী


সবসময় ডেস্ক ::: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আলোচনায় গণ অধিকার পরিষদের নেতারা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। তবে কে পাচ্ছেন এই আসনের মনোনয়ন এ নিয়ে চলছে আলোচনা। একজন হচ্ছেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, অপর জন হচ্ছেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি গোলাম রাব্বানী। দীর্ঘদিন ধরে গোলাম রাব্বানী নির্বাচনী এলাকায় প্রচারণা করে আসছেন।


গোলাম রব্বানীর পক্ষে ইতিমধ্যে প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় কেন্দ্রীয় অফিসে মনোনয়ন জমা দিয়েছেন।
নেতা-কর্মীরা জানান, গোলাম রববানী একজন কর্মীবান্ধব জনপ্রিয় ও সুবক্তা এবং তারুন্যের আইকনিক নেতা হিসেবে পরিচিত। ইতিমধ্যেই নবীগঞ্জ-বাহুবল এলাকায় রাজনৈতিক কর্মসূচি করে আলোচনায় এসেছেন তিনি। এছাড়া গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে তার। তিনি প্রবাসীর বিভিন্ন দাবি নিয়ে ইতিমধ্যে কথা বলে সাড়া জাগিয়েছেন। নবীগঞ্জ-বাহুবল তার দীর্ঘ পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হুসেন জীবন প্রচারণা করে আসছেন। নির্বাচনী এলাকায় আলোচনায় রয়েছেন তিনিও। গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে কাজ করেছেন এই প্রার্থী। ইতিমধ্যে ওই এলাকার সাধারণ ভোটারদের মন জয় করতে কাজ করে আসছেন।
উল্লেখ্য, আগামী সপ্তাহে ওই আসনে দলীয় প্রার্থী চুড়ান্ত করবে কেন্দ্রীয় কমিটি। কে আসবেন নবীগঞ্জ-বাহুবল আসনে প্রার্থী হয়ে এটা এখন দেখার বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com