মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের অভিষেক অনুষ্টিত কোম্পানীগঞ্জে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে তোলপাড় নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি সোদি আরবে হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের ইসলামাবাদ অভিমুখে ইমরান খান সমর্থকদের লংমার্চ শুরু আজ যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ২ কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব বিশ্বনাথে দুই গ্রামের সং/ঘ/র্ষে/র ঘটনায় চেয়ারম্যান ধলা মিয়ার পুত্রসহ ৩৩ জনের নামে পাল্টা মা/ম/লা একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ১৬-১৭ জানুয়ারি মূল আয়োজনের সম্ভাবনা, প্রস্তুতি চলছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনন, দুভোর্গে পরিবার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়ে জনতার সেবা করতে চান মো. বাবুল আহমেদ গোয়াইনঘাটে বিএমএস আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জৈন্তাপুর সীমান্তে পুলিশের নজরদারি বাড়ল, এক মাসে কোটি টাকার পণ্য জব্দ ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’ কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ
বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি :::
বিশ্বনাথে ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী (৭৬) আর নে ই। গত রোববার বিকেলে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ী উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামে ই/ন্তে/কা/ল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে বিশ্বনাথের তবলপুর মাঝপাড়া মসজিদ প্রাঙ্গণে বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

 

বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার ভূমি শিহাব বিন কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জানাযার পূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে জাতির এই বীর সন্তানকে গার্ড অফ অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।‌জানাযায় পূর্বে প্রশাসনের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলার নবাগত সহকারী কমিশনার ভূমি শিহাব বিন আমিন বলেন, জাতীর বীর মুক্তিযোদ্ধা সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাদের কল্যাণে আজ আমরা মুক্ত ভাবে চিন্তা ভাবনায় জীবন যাপন করতে পারছি, তাদের এ ঋণ কোনোদিন শোধ হবার নয়। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান চিরদিন অক্ষুন্ন থাকবে।

 

তিনি বীরমুক্তিযোদ্ধা আলকাছ আলীর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।তবলপুর পুরান জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলামের ইমামতিতে জানাযার‌ নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা, সমাজসেবী সফিক মিয়া, রইছ আলী, জমির আলী, সমাজসেবক আব্দুর রব সরকারসহ ‌এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com