শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কক্সবাজারে পাহাড় ধসে শিক্ষার্থীসহ নিহত ৯

কক্সবাজারে পাহাড় ধসে শিক্ষার্থীসহ নিহত ৯

সবসময়.কম ডেস্ক :: টানা ভারী বর্ষনে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা নাগরিক ও ১ জন স্থানীয়। বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

 

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিন জন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চার জন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে এক জন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ মারা গেছেন।

 

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতদের লাশ ভোরের সময় উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

অন্যদিকে, একই উপজেলার পালংখালীতে বাড়ির দেওয়াল ধ্বসে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বুধবার ( ১৯ জুন) ভোররাতে ভারি বৃষ্টির কারণে এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল করিম (১২) পালংখালী ইউপি’র ৪ নং ওয়ার্ড এলাকার শাহ আলম এর ছেলে। তাদের বসতবাড়ির দেওয়াল ভেঙ্গে নিহত হয়েছে করিম৷ মৃত আবদুল করিম থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অতি বৃষ্টির কারণে পালংখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ও ঢালু জনপদের মানুষগুলো ভূমিধ্বসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের চরম ঝুঁকিতে রয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার অনুরোধ করার পরেও গতরাতে দুর্ভাগ্যবশত বাড়ির সীমানা দেওয়াল ভেঙ্গে এক স্কুল ছাত্র নিহত হবার ঘটনা খুবই দুঃখজনক।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। পাহাড় ও ঢালুর আশে পাশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে চলে আসার আহবান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com