শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভালো কিছু কাজ করার চেষ্টা করছি : নুসরাত ফারিয়া

ভালো কিছু কাজ করার চেষ্টা করছি : নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন এখন মুক্ত বিহঙ্গ। কখনও কানাডা, কখনও আবার লন্ডন আবার সেখান থেকে অন্য আরেক দেশ, ঘুরে বেড়ান নিজের খুশিমত।তবে এই ঘুরে বেড়ানো শুধুই অবকাশ নয়, কাজের সূত্রেও তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন বর্তমানে। বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, আবার ফটোশুটের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন দর্শকের সামনে।

 

 

সেসব ছবিও নিয়মিত স্যোশাল মিডিয়াতে শেয়ার করছেন ফারিয়া। কখনও শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনও আবার বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে দেখা যাচ্ছে আবেদনময়ী এ নায়িকাকে। একেকটি ছবিতে তৈরি হচ্ছে আলোচনার ঝড়–কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউবা সমালোচনা করছেন।

 

 

ফারিয়া নিজে এসব নিয়ে একদমই বিচলিত নন। বরং তিনি মনে করেন, আলোচনা-সমালোচনা থাকলেই শিল্পীর প্রতি আগ্রহ টিকে থাকে।

এদিকে নতুন খবর হলো-অভিনয় ছাড়াও গান নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন তিনি। কয়েক মাস আগে নিজেই একটি গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে চলছে সেই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ।

 

 

সব কিছু শেষ হলে গানটি ভিডিওসহ প্রকাশ করবেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কিছু জানাতে চাননি অভিনেত্রী। ইঙ্গিত দিয়েছেন, এবারের গান আগের চেয়ে অনেক বেশি নান্দনিক ও চমকপ্রদ হতে চলেছে। যদিও বছরের শুরুটা ফারিয়ার জন্য খুব একটি সহজ ছিল না। নানা বিতর্ক ও ব্যক্তিগত অঘটনে সময়টি কঠিন হয়ে পড়েছিল তার জন্য।

 

 

এখন সবকিছু পেছনে ফেলে নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। ফারিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকে একটি বিষয় মেইনটেইন করি আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়। আগামীতে ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।’

 

 

মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত এই ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। পরিচালনায় অনম বিশ্বাস।

 

অভিনেত্রী জানিয়েছেন, গল্পটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং নির্মাণও চমৎকার হয়েছে। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com