শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তানজিন তিশাকে আইনি নোটিশ

তানজিন তিশাকে আইনি নোটিশ

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।

একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। এ কারণেই তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

আজ বুধবার (২২ অক্টোবর) আইনজীবীর মাধ্যমে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান সেই উদ্যোক্তা।

নোটিশে বলা হয়, আপনি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া জগতের সঙ্গে জড়িত। মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন, যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।

এতে বলা হয়, আপনি অত্র নোটিশ গ্রহীতা আপনার ভেরিফাইড ইন্সটাগ্রাম আইডি থেকে উক্ত শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করিলে, আমার মক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে উক্ত শাড়িটি পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেয়ার ইচ্ছা প্রকাশ করে এবং এবং আপনার বসবাসকৃত আবাসস্থলের ঠিকানায় শাড়িটি জরুরি ভিত্তিতে পৌঁছে দেয়া হয়। আমার মক্কেল উক্ত নোটিশ দাতা আপনার কথার উপর সরল বিশ্বাসে শাড়িটি আপনার বাসায় পৌঁছে দেন। আপনি তৎপর হইতে নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দ্বারা শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

নোটিশে আরও বলা হয়েছে, আপনি অত্র লিগ্যাল নোটিশ গ্রহীতা ১৮ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে পেজ প্রমোশন না করে পেজ কর্তৃপক্ষের সহিত বিগত ৬ মাসের অধিক সময় কোন যোগাযোগ রক্ষা করেন নাই। পরবর্তীতে আপনি অত্র নোটিশ গ্রহীতা আপনার অর্ডারকৃত আপনার কাছে আমার মক্কেল কর্তৃক পাঠানো শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা থেকে বিরত ছিলেন।

আইনি নোটিশে বলা হয়, অতঃপর উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক’, যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলছাতুরি মাত্র। আপনি একজন পরিচিত অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপিকা হওয়া সত্ত্বেও ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পেজ প্রমোশনের বিপরীতে গ্রহণ করে আপনি এখনও পেজ প্রমোশন/শাড়িটির মূল্য পরিশোধ করা হতে বিরত থেকে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন, যা বাংলাদেশ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, যেহেতু ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মক্কেলের কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনো পেজ প্রমোশন না করে আমার মক্কেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। অতএব, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আমার মক্কেলের নিকট হতে গ্রহণকৃত শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ লাখ টাকা আমার মক্কেল বরাবরে পরিশোধ করবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করবেন। অন্যথায়, আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনে উল্লিখিত ধারাসহ অপরাপর ধারাগুলোতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে, যার দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com