মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬–এর মনোনয়ন প্রকাশ, এগিয়ে কেন্ড্রিক লামার

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬–এর মনোনয়ন প্রকাশ, এগিয়ে কেন্ড্রিক লামার

বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর মনোনয়ন প্রকাশিত হয়েছে। সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন র‌্যাপার কেন্ড্রিক লামার, যিনি সর্বোচ্চ নয়টি মনোনয়ন পেয়েছেন। তারপরেই আছেন লেডি গাগা ও ব্যাড বানি, যারা বিভিন্ন বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

এবারের গ্র্যামিতে রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও অ্যালবাম অব দ্য ইয়ার—তিনটি প্রধান বিভাগেই মনোনয়ন পেয়েছেন কেন্ড্রিক লামার, যা তাকে বছরের সবচেয়ে আলোচিত শিল্পীতে পরিণত করেছে।

লেডি গাগা পেয়েছেন সাতটি মনোনয়ন, আর লাতিন তারকা ব্যাড বানি ইতিহাস সৃষ্টি করেছেন—একই বছরে প্রথমবারের মতো কোনো স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে সেরা অ্যালবাম, সেরা রেকর্ড ও সেরা গানের বিভাগে একযোগে মনোনয়ন পেয়েছে তার অ্যালবাম ‘Debí Tirar Más Fotos (I Should Have Taken More Photos)’–এর মাধ্যমে।

কে-পপ ঘরানাও এ বছর উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে। রোজে ও ব্রুনো মার্সের গান ‘APT’মনোনয়ন পেয়েছে তিনটি প্রধান বিভাগে—রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স।

নেটফ্লিক্সের জনপ্রিয় ছবি ‘Kpop Demon Hunters’–এর গান ‘Golden’পেয়েছে তিনটি মনোনয়ন—সং অব দ্য ইয়ার, বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স এবং বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া।

‘বেস্ট নিউ আর্টিস্ট’ বিভাগেও এসেছে তরুণ প্রতিভাদের চমক। তালিকায় রয়েছেন অলিভিয়া ডিন, লিওন থমাস, ক্যাটসআই এবং অ্যালেক্স ওয়্যারেনসহ আরও অনেকে।

এবারের গ্র্যামি বিবেচিত হয়েছে ২০২৪ সালের ৩১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ আগস্ট পর্যন্ত প্রকাশিত গান ও অ্যালবাম। এই সময়সীমার বাইরে থাকায় টেইলর সুইফটের ‘The Life of a Showgirl’ মনোনয়নে জায়গা পায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com