মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

টেস্ট অব চেরি’ অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই

টেস্ট অব চেরি’ অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই

তেহরানের শহরতলির নির্জন রাস্তায় গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন একজন প্রৌঢ়। তিনি আত্মহত্যা করবেন বলে মনস্থির করেছেন। একটি চেরি গাছের নিচে তাকে সমাহিত করার কাজটি করতে পারে, এমন কাউকে খুঁজে ফিরছেন তিনি। ‘টেস্ট অব চেরি’ সিনেমার সেই অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই। সিনেমাতে জীবনের রাস্তার দেখা পেলেও পার্থিব জগত থেকে তিনি এবার চলে গেলেন না ফেরার দেশে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর সোমবার (১১ নভেম্বর) মৃত্যু হয় স্থপতি থেকে অভিনেতা হয়ে ওঠা হোমায়ুন এরশাদির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইসফাহানে জন্ম হোমায়ুন এরশাদির। বড় পর্দায় অভিনয়ের প্রথম সুযোগ পান আব্বাস কিয়ারোস্তামির পাম ডি’অর জয়ী সিনেমা ‘টেস্ট অব চেরি’তে (১৯৯৭)। এই সুযোগটি তার কাছে আসে একদম কাকতালীয়ভাবে— তেহরানের সিগন্যালে গাড়ি থামানো অবস্থায় তার সঙ্গে কিয়ারোস্তামির দেখা হয়। এরপর বিখ্যাত ফিল্মনির্মাতা তার কাছে এসে বলেন, ‘আমি একটা সিনেমা বানাতে চাই। আপনি কি অভিনয় করতে চান?’

ইরানে ইসলামি বিপ্লবের পর আশির দশকে এরশাদি ভ্যাঙ্কুভারে চলে যান। যেখানে তিনি এক দশকেরও বেশি সময় ধরে একটি স্থাপত্য প্রতিষ্ঠানে কাজ করেন। পরবর্তীতে তিনি ইরানে ফিরে আসেন।

‘টেস্ট অব চেরি’ সিনেমায় অভিনয়ের পর এরশাদির জীবনের মোড় ঘুরে যায়। পরবর্তী প্রায় তিন দশকে তিনি ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন মার্ক ফোর্স্টারের ‘দ্য কাইট রানার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে।

অন্যান্য কাজের মধ্যে উল্লেখযোগ্য– আলেহান্দ্রো আমেনাবারের ‘আগোরা’ (২০০৯), ক্যাথরিন বিগেলোর ‘জিরো ডার্ক থার্টি’ (২০১২) এবং হাসান নাজারের যুক্তরাজ্যভিত্তিক চলচ্চিত্র ‘ইউটোপিয়া’ (২০১৫)।

টেরেন্স মালিকের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওয়ে অব দ্য উইন্ড’-এ অভিনেতা হিসেবে থাকছেন হোমায়ুন এরশাদি, এমন একটা গুঞ্জন চলছিল। যদিও আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com