সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের সেই র*হ*স্যে*র কিনারা হয়নি ১৫ দিনেও

সিলেটের সেই র*হ*স্যে*র কিনারা হয়নি ১৫ দিনেও

আগুনের একাধিক ঘটনার প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনও সনাক্ত না হওয়ায় নানা শঙ্কা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একমাত্র সিসি ক্যামেরা ভরসা থাকলেও সেই ভরসাটুকু ব্যস্তে যাচ্ছে।

তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত কাজ এখনও চলমান রয়েছে। অপরদিকে কোটি টাকা খরচ করে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরাও অপরাধী সনাক্তের জন্য কাজে আসছে না। এসব ক্যামেরার মাধ্যমে নগরীর অপরাধ দমন, অপরাধী শনাক্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণ আরও সহজ করার জন্য লাগানো হলেও এগুলো দেখাভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে তা অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাই নগরবাসী এখনও নিরাপাধ নন।

 

পুলিশ সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলা চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা আর নজরদারির মধ্যেও শনিবার (১৬ নভেম্বর) আনুমানিক রাত ২টা ৪০ মিনিটের দিকে একদল যুবক আগুনে পুড়িয়ে দেয় সরকারি অ্যাম্বুলেন্সটি।

 

 

অপরদিকে ওইদিন সিলেটের কুমারগাঁও এলাকার বাসস্ট্যান্ড লাগোয়া সড়কে থাকা আরও একটি বাস আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের ওই গ্যারেজে আগুনে পুড়েছে আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল।

 

এছাড়া সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি থানায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সের চালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে থানায় মামলা করেন।

 

মামলায় অজ্ঞাতনামা পাঁচজনসহ আরও অনেকে অভিযুক্ত করে তিনি বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

 

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এখনও তদন্ত কাজ চলছে। পুলিশ জড়িতদের সনাক্ত করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেটের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, পাঠানটুলার গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তালতলা স্টেশনের সব ইউনিট ঘটনাস্থলে যায়। সেই সাথে আশপাশে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দক্ষিণ সুরমা স্টেশন থেকেও একটি ইউনিট এসে যোগ দেয়। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

গ্যারেজের মালিক শামছু মিয়া জানান, আগুনে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লেগেছিলো সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। গ্যারেজে এর আগে কখনো আগুন লাগেনি এবং আমার সঙ্গে কারও শত্রুতাও নেই।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com