শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি সফিকুল ইসলাম ‘লাইলাতুল গুজব’ চলছে: জামায়াত আমীর নির্বাচন-গণভোট সামনে রেখে কোম্পানীগঞ্জে পুলিশের সতর্ক অবস্থান ৩৫ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে টোকেন বিতরণ সিলেটের ৬ টি আসন: কোথায় কে এগিয়ে দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা ভোট-গণভোটে ভয় নয়, সাহস নিয়ে কেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা হাসপাতালে ভর্তি রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া সিলেটে একরাতে দুই অ*গ্নি কা ন্ড, আ*ত*ঙ্ক সিলেট-৬: নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে সবকটি ভোটকেন্দ্র দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপির আরও তিন নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন- শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী মুকুল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুক মিয়া এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর। মৌলভীবাজারে বিএনপির ৩ নেতাকে ব*হি*স্কা*র সিলেটে ভূমিকম্প অনুভূত লাখাইয়ে ৪৩ ভোটকেন্দ্রের ২৭৪ বুথে চলবে ভোটগ্রহণ নির্বাচন ঘিরে চুনারুঘাটে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ওসি সফিকুল ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দিল সরকার পদত্যাগের দাবি নাকচ করলেন স্টারমার, পাশে দাঁড়িয়েছে মন্ত্রিসভা সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন ১৭ বছরের নির্বাসন শেষে রাজসিক প্রত্যাবর্তন: ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ বিএনপি প্রার্থী এমরানের বিশ্বনাথে সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর শেষ বিদায়ে জনতার ঢল সীমান্ত জনপদে আরিফের ভোটের ঝড়, পিছিয়ে নেই জয়নাল জামায়াত কর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হা ম লা র অভিযোগ জোট প্রার্থীদের জয় নিশ্চিতে সিলেটজুড়ে ছুটেছেন কাইয়ুম চৌধুরী বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া আমির!
কানাইঘাটে অবৈধ পাথর উত্তোলনে জনজীবন বিপর্যস্ত

কানাইঘাটে অবৈধ পাথর উত্তোলনে জনজীবন বিপর্যস্ত

Oplus_131072

কানাইঘাট সংবাদদাতা :::সিলেটের কানাইঘাট উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

 

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে রফিক উদ্দিন, সাহিকুল আলম, ময়নুল হক, মিজানুর রহমান, জসিম উদ্দিন ও মাসুক মিয়ার। তারা চড়িপাড়া, সাতপারি, জয়পুর ও লোভারমুখের বাসিন্দা।

 

 

অভিযোগপত্রে বলা হয়, লক্ষীপ্রসাদ ইউনিয়নের চড়িপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাথর চুরি করে উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত পাথর ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করায় এলাকার রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

 

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অবৈধ পাথর পরিবহনের ফলে এলাকার প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও বসতবাড়ির আশপাশে ধুলো ও শব্দদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাতের বেলায় ভারী যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

 

 

অভিযোগকারীরা হলেন আলাউদ্দিন, আজির উদ্দিন, ফাতিমা বেগম, কাহির উদ্দিন ও শামীৃ আহমদ। তারা অভিযোগে জানান, বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা উপজেলা প্রশাসনের কাছে পুনরায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

 

অভিযোগে দ্রুত অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে অভিযান পরিচালনা, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) এ অভিযোগ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com