বর্তমান বিশ্বসেরা বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জিতলেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনে সাবালেঙ্কার কাছে হারের প্রতিশোধ নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) মেলবোর্নের রোড লেভার এরেনায় অনুষ্ঠিত ফাইনালে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটের ব্যবধানে জয়লাভ করেন রিবাকিনা। তৃতীয় সেটে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে এসে ম্যাচ জয় করেন এই কাজাখ তারকা। এ নিয়ে ২০২২ সালের উম্বলডনের এটিই তার দ্বিতীয় কোন মেজর শিরোপা।
অপরদিকে, এই হারে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা টানা ৪ ফাইনালের মধ্যে দ্বিতীয় পরাজয় সাবালেঙ্কার। এগিয়ে থেকেও শেষ সেটে হার এড়াতে পারেননি এ বেলারুশ তারকা। এর আগে ২০২৩ এবং ২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি।
আগামীকাল রোববার পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন বর্তমান সময়ের দুই প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ।
Leave a Reply