মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

ভাঙনের কবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক

ভাঙনের কবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে সারাদেশে যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক। সম্প্রতি ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে সড়কটি। সড়কের একটি বড় অংশ এরই মধ্যে বিলীন হওয়ার পথে। যেকোনো মুহূর্তে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া ও রামগঙ্গার মধ্যবর্তী এলাকায় সড়কের প্রায় ৩০০ মিটার অংশের মাঠি ধসে মূল সড়কে এসে ঠেকেছে। প্রতিদিন সড়কে শতশত মালবোঝাই ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের নিচের মাটি সরে গেছে, এতে কিছু কিছু স্থানে সৃষ্টি হয়েছে গভীর ফাটল। স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টির সময় পাহাড়ী ছড়ায় তীব্র স্রোতের কারণে ভাঙন দ্রুতগতিতে বিস্তৃত হচ্ছে। এভাবে চলতে থাকলে সড়কটির প্রায় ৫০০ মিটার অংশ বিলীন হয়ে যেতে পারে।
এতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাথে ঢাকাসহ সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে, যা উপজেলার ৫ লক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি, পর্যটনে নেতিবাচক প্রভাবের পাশাপাশি অর্থনীতিতেও চরম বিপর্যয় সৃষ্টি করবে। জনগুরুত্বপূর্ণ সড়কটি রক্ষায় দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রাকৃতিক দুর্যোগের সময় বিপুলসংখ্যক মানুষ চরম দুর্ভোগে পড়বে। ভাঙন ঠেকানো না গেলে হুমকির মুখে পড়বে চা বাগানের শ্রমিকসহ হাজারো মানুষের জীবন-জীবিকা।
স্থানীয় ভুক্তভোগীরা বলছেন, উপজেলা প্রশাসন থেকে জরুরি ভিত্তিতে কিছসংখ্যক বালুর বস্তা (জিওব্যাগ) ফেলে ভাঙন মোকাবেলার চেষ্টা করা হলেও তা প্রবল স্রোতের কাছে যথেষ্ট নয়। একটি স্থায়ী সমাধানই কেবল এ সড়কটি রক্ষা করতে পারে।
এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সমস্যাটির স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যে রাস্তাটি সংস্কারে টেন্ডার প্রক্রিয়া হাতে নিয়েছি, দ্রুত ওয়ার্ক অর্ডার হয়ে গেলে এ মৌসুমেই সড়কটির কাজ শেষ করতে পারবো বলে আশা করছি’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com