রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
ঢোল-বাদ্য বাজিয়ে দেওয়া যাবেনা গিলাফ, পুলিশ কমিশনারের নতুন নির্দেশনা

ঢোল-বাদ্য বাজিয়ে দেওয়া যাবেনা গিলাফ, পুলিশ কমিশনারের নতুন নির্দেশনা

হযরত শাহজালালের (র.) ৭০৭তম ওরস উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পাশাপাশি উরসের নামে মাজার এলাকায় ইসলাম বিরোধী কার্যকলাপের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর পিপিএম। ওরসকে নির্বিঘ্নভাবে শেষ করতে আরও কিছু কাজের ব্যাপারে তিনি সবার সতর্কতা কামনা করেছেন।

 

 

সোমবার বিকালে তিনি মাজার এলাকা পরিদর্শণকালে এই আহ্বান জানান।

 

এসএমপি কমিশনার বলেন, মাজারে ওরস উপলক্ষ্যে গিলাফ ছড়ানো হয়। সেই গিলাফ আসে নাইওরপুল পয়েন্ট থেকে। এসময় ঢোলসহ বিভিন্ন ধরনের বাধ্যযন্ত্র বাজানো হয়। ভক্তরা নেচেগেয়ে গিলাফ নিয়ে আসেন। শেষ হয় একেবারে মাজারের ভেতরে গিয়ে। এতে শৃঙ্খলা নষ্ট হয়। এটা করা যাবেনা। নাইওরপুল থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে নেচেগেয়ে আপনারা আসুন এবং মাজারের প্রধান প্রবেশ পথের আগে নূর জাহান হোটেলের সামনে এসব কাজ শেষ করে গিলাফ নিয়ে অল্প কয়েকজন মাজারে প্রবেশ করুন। এটাই সুন্দর সুশৃঙ্খল। এতে অনেক অনাকাংখিত ঘটনা এড়ানো যাবে।

 

ওরসে আসা ভক্তদের যানবাহন আলিয়া মাদ্রাসা মাঠে না রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। এর বদলে সেগুলো এমসি কলেজ মাঠ এবং শাহী ঈদগাহ এলাকায় রাখার আহ্বান জানিয়েছেন। বলেছেন, এতে যানজটের ঝামেলা থেকে নগরবাসী মুক্তি পাবেন এবং ভক্ত আশেকানরা স্বচ্ছন্দে মাজারে যাতায়াত করতে পারবেন।

 

 

তিনি বলেন, ওরসকে কেন্দ্র করে অনেক সময় দু’একজন গাঁজা নিয়ে আসেন এবং সেবন করেন। এজাতীয় ইসলাম বিরোধী কার্যকলাপের অপচেষ্টা কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, সর্চোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকেও পুলিশ ও গোয়েন্দারা সতর্ক অবস্থান নিবেন। আপনারা যারা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবেন তারা সবাই সতর্ক থেকে পুলিশের সহযোগীতা নিবেন। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ওরস পালন করতে পারবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com