রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
ওসমানীনগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

ওসমানীনগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

সিলেটের ওসমানীনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এই অভিযানে প্রায় ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা মূল্যের ৬০৩ বস্তা জিরা উদ্ধার করা হয়। এই ঘটনায় মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

 

তবে সিন্ডিকেট চক্রের মূল হোতাদের নাম পুলিশ জানলেও এজাহারে অদৃশ্য কারনে মামলার আসামি করা হয়নি বলে অভিযোগ ওঠেছে। এই সিন্ডিকেটের সদস্যরা বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সরকারের আমলেও বিভিন্ন প্রভাবশালীদের ছত্রছায়ায় ভারতীয় অবৈধ পণ্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অজ্ঞাত কারণে মাঝে মধ্যে দু-একটি চালান পুলিশ ধরলেও অধিকাংশ চালান গুলো পুলিশের নাকের ডগায় বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওসমানীনগর থানার এসআই (নি.) আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে একটি একদল পুলিশ মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিক্তিতে গোয়ালাবাজার ইউপির ব্রাম্মন গ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদের বসত বাড়ী থেকে জিরা ৬০৩ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করে। এ সময় উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আবুল কালাম আজাদকে আটক করা হয়।

 

 

আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার বসত বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মোট ৬০৩ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১৮ হাজার ৯০ কেজি জিরা ছিল। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি কালাম স্বীকার করেছেন যে, তিনি তার পলাতক ভাই আব্দুল মুমিন সহ অন্যান্য সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে জিরা বাংলাদেশে আনছিলেন। এ ব্যাপারে ওসমানীনগর থানার এস আই আশিষ চন্দ্র বাদী হয়ে কালাম তার ভাই মেমিন সহ অজ্ঞাতনামা আরও ৭-৮জনের বিরদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

তবে সিন্ডিকেট চক্রের মূল হোতাদের মধ্যে অন্যতম জৈন্তার উপজেলার মোহন মিয়া বর্তমান টিকানা ওসমানীনগর থানা সামনে নিজ বাসা থেকে গোটা ওসমানীনগর সিন্ডিকেট করে এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ জানলেও মোহনসহ অনেকের নাম এজাহারে অদৃশ্য কারনে মামলার আসামী করা হয়নি।

 

 

তবে মোহন মিয়ার দাবী করেন তিনি ৫ আগষ্টের পর থেকে ভারতীয় চোরাচালানী ব্যাবসা ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি বালুর ব্যাবসা করছেন। বালু ব্যবসা বৈধ্য না অবৈধ্য জানতে চাইলে তিনি বলেন সাক্ষাতে কথা হবে।

 

 

ওসমানীনগর থানার ওসি মুরর্শেদুল আলম ভুইয়া বলেন,এই ঘটনায় আটককৃত আবুল কালাম আজাদ,পলাতক আব্দুল মুমিন এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কালামকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারে করতে অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com