সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে রায়হান (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানান, ৬ মে (বুধবার) বিকাল ৪ টার দিকে পুকুরে গোসল করতে নামে রায়হানসহ অন্যরা। রায়হানের সাথে একসাথে পুকুরে গোসল করতে নামা তার বন্ধু মোজাম্মেল ও আদনান জানান তারা ৬ জন বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে রায়হান সাঁতরে মাঝ পুকুরে যাওয়ার পর হঠাৎ করে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। এ সময় তারা সাঁতরে গিয়ে রায়হানকে বাঁচানোর জন্য ফোম এগিয়ে দিলেও ফোম ভেঙে রায়হান তলিয়ে যায়।
পরে তাদের চিৎকারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নিরাপত্তা কর্মীরাও পুকুরে নেমে রায়হানকে খোঁজা শুরু করে। শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নিরাপত্তা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ৩ ঘন্টা পরে রায়হানকে খুঁজে পেতে সক্ষম হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো: নজরুল ইসলাম। রায়হান বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালুচর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করত ।
Leave a Reply