শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব মঞ্চে নাজিফা তুষি

বিশ্ব মঞ্চে নাজিফা তুষি

বাংলাদেশি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায়। দীর্ঘ পাঁচ বছর পর তার নতুন নির্মাণ ‘অ্যানি’ এবার জায়গা করে নিয়েছে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ উৎসবে।

 

 

মিনি সিরিজটি নির্বাচিত হয়েছে জার্মানির কোলনে অনুষ্ঠিতব্য সেরিয়েনক্যাম্প উৎসবের ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে। আগামী ৯ জুন বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশি এই প্রজেক্টটি।

 

 

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র অ্যানিতে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। সম্পূর্ণ গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে আছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।

 

 

গল্পের পটভূমি এক ডিস্টোপিয়ান সমাজ, যেখানে নার্স অ্যানি একাই পাঁচ ভাইবোনকে বড় করার দায়িত্ব নেয়। কিন্তু তার জীবন হঠাৎই পাল্টে যায় এক ভয়াবহ ঘটনায়। এরপর প্রতিশোধ, টিকে থাকা এবং নৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে এগোতে থাকে কাহিনী।

 

 

গল্পে দেখানো হয়েছে একটি কাল্পনিক ‘ঘৃণা মহামারি’, যেখানে সংক্রমিত পুরুষরা নারীদের প্রতি ভয়ংকরভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। এই বাস্তবতা অ্যানিকে ঠেলে দেয় এক অন্ধকার ও অনিশ্চিত যাত্রায়।

 

 

সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন এবং ফারহানা মিঠু।

 

 

প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, আন্তর্জাতিক সিরিজ উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ দেশীয় কনটেন্টের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

 

 

অন্যদিকে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের আগের কাজ রেহানা মরিয়ম নূর ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com