বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে চলন্ত ট্রাকে ডাকাতি সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি ‘সীমিত আকারে’ চালুর উদ্যোগ সিলেটে পরিবহণ শ্রমিকদের সং ঘ র্ষে র ঘটনায় প্রাণ গেল আরেক শ্রমিকের হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের ম*র*দেহ উদ্ধার সিকৃবি’র নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দকে অভিনন্দন কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আ ট ক ২ যে কারণে ২৯ জনের নামে মা ম লা ,সিলেটে বিশ্ব মঞ্চে নাজিফা তুষি মেট গালায় আলিয়া ভাটকে ঘিরে বিভ্রান্তি মেসিকে বাদ দিয়েই আর্জেন্টিনার একাদশ ফাইনাল নিশ্চিতের পর পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বায়ার্নকে রুখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি সাংবাদিকদের নিয়ে যা বললেন তাহেরী সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি দেশে এলো জ্বালানি তেলের বড় চালান হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু সিলেটে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস আজ ঢাকার সভায় সিদ্ধান্ত হবে ,সিলেটের পাথর কোয়ারি কী চালু হচ্ছে? সিলেটের কিশোর-কিশোরী গোপনে বিয়ে করতে গিয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতা সাজাই’র জন্মদিন পালন কঠোর পুলিশ, ২১ হকার আ ট ক ,সিলেটে এবার লঞ্চের ভাড়াও বাড়লো তৌহিদ আফ্রিদির জামিন বহাল পিএসজিকে কাঁদিয়ে অর্ধযুগের অপেক্ষা ঘোচাতে পারবে বায়ার্ন? খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এনামুল হক সুজনকে যুবদলের কমিটি থেকে বহিষ্কার সংস্কার না হলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে, এদেশে আবারও গণঅভ্যুত্থান হবে: সিলেটে শিশির মনির শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ওসমানীনগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১
মেট গালায় আলিয়া ভাটকে ঘিরে বিভ্রান্তি

মেট গালায় আলিয়া ভাটকে ঘিরে বিভ্রান্তি

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে আলোচিত আয়োজন মেট গালা ২০২৬ ঘিরে এবারও ছিল তারকাদের ঝলক। তবে লাল গালিচার বাইরেও আলোচনায় এসেছে আরেকটি বিষয়- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কিছু নজরকাড়া ছবি। ছবিগুলো দেখে অনেকেই ধারণা করেন, এবারের মেট গালায় আবারও হাজির হয়েছেন তিনি। কিন্তু পরে জানা যায়, সেগুলো বাস্তব নয়; বরং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

 

 

জানা গেছে, বর্তমানে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এবারের আয়োজনে অংশ নেননি আলিয়া। একই ধরনের বিভ্রান্তি ছড়ায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরেও। তার নাম ব্যবহার করে ছড়ানো ছবিগুলোও ছিল কৃত্রিমভাবে তৈরি। তিনি তখন পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমার কাজে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।

 

তবে ভারত থেকে কয়েকজন পরিচিত মুখ সত্যিই অংশ নেন এবারের মেট গালায়। তাদের মধ্যে ছিলেন করন জোহর, মণীশ মালহোত্রা, ঈশা আম্বানি, নাতাশা পুনাওয়ালা এবং অনন্যা বিরলা।

 

 

উল্লেখ্য, আলিয়া ভাট প্রথম মেট গালায় অংশ নেন ২০২৩ সালে। সে সময় ডিজাইনার প্রবল গুরুংয়ের তৈরি মুক্তাখচিত গাউনে প্রশংসা কুড়ান তিনি। আর ২০২৪ সালে সবিয়াসাচি মুখার্জির ডিজাইন করা আধুনিক ঢঙের শাড়িতে নজর কাড়েন।

 

 

এদিকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়েও অংশগ্রহণের গুঞ্জন থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় শাহরুখ খান–এর সঙ্গে ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com