সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যে কারণে ২৯ জনের নামে মা ম লা ,সিলেটে

যে কারণে ২৯ জনের নামে মা ম লা ,সিলেটে

দক্ষিণ কদমতলিতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষে আহত শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রিপন আহমদ (৩০)-এর বাবা গোলাপগঞ্জ উপজেলার রণকেলী উত্তর গ্রামের ছাবলু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

 

 

মামলায় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সাবেক ছাত্রদল নেতা ও শ্রমিক ইউনিয়নের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন (৩৬)-সহ ২৯ নামের উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ জনকে।

 

 

মঙ্গলবার (৫ মে) মামলাটি দায়ের করা হয়।

অন্য আসামিরা হলেন- দক্ষিণ সুরমা থানার আহমদপুরের আছাব আলীর ছেলে মিলাদ আহমদ রিয়াজ (৪২), মোগলাবাজার থানার সুলতানপুর গ্রামের মৃত করিম মিয়ার ছেলে রিয়াজ মিয়া (৬৫),দক্ষিণ সুরমা আহমদপুর গ্রামের ইলিয়াছ আলী (৪৬), সিলামের রজাক আলীর ছেলে আব্দুস সহিদ (৪২),  জকিগঞ্জের কেছরি গ্রামের মৃত নেছার আলীর ছেলে সামছুল হক মানিক (৫৬), দক্ষিণ সুরমা ঝালোপাড়ার হাসিমুখ আলীর ছেলে তাজ উদ্দিন তায়েছ (৪৫), মোগলাবাজারের সুলতানপুরের করিম আলীর ছেলে তাহির আলী(৫০), হবিগঞ্জের দরিয়াপুর গ্রামের আক্তার আলীর ছেলে আলী আহমদ তপু (৫২), দক্ষিণ সুরমা গোটাটিকর এলাকার সজিবুর রহমানের ছেলে ফারুক আহমদ রাজা (৩৮),  ভার্থখলার আপিল উদ্দিন মস্তানের ছেলে জিতু মিয়া (৪৬), কদমতলী শতাব্দী বিল্ডিং এর বাসিন্দা মৃত ফুল মিয়ার ছেলে ধনু মিয়া (৪৫), কৃতিপুরের জহির আলীর ছেলে নজরুল ইসলাম মনির (৪৫), বিশ্বনাথের রজবপুরের আওলাদ আলীর ছেলে ইবন মিয়া (৪৫), দক্ষিণ সুরমা রশিদপুরের সোনাফর আলীর ছেলে ছনু মিয়া (৪৫), আহমদপুরের রমজান আলীর ছেলে সমসর আলী (৪৭),  শাহপরাণ (রহ.) থানার আব্দুল জলিলের ছেলে কামাল মিয়া (৪৮),  ছাদেক আহমদ (৩৫), দক্ষিণ সুরমার ঝালোপাড়ার হাসিম আলীর ছেলে সাজ উদ্দিন (৪৫), লালাবাজারের নুর মিয়া উরফে সাপুড়িয়া (৬০), আহমদপুর (শমসের এর বাড়ীর মাছুম আহমদ (৪০), বিয়ানীবাজারের এতিমখানি গ্রামের মৃত মতু মিয়ার ছেলে আব্দুল বাছিত বাছা (৫৫), বিশ্বনাথ বৈরাগিবাজার নদার গ্রামের রফিক মিয়ার ছেলে জুবেল আহমদ (৩৮),  আলী হোসেনের ছেলে দেলওয়ার হোসেন (৪০), কারিকোনা গ্রামের তেরাব আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৮), বৈরাগিবাজার মোতারাই পাড়ার মকবুল হোসেনের ছেলে নাছির আহমদ (৪৬), দক্ষিণ সুরমা রশিদপুরের সুনু মিয়ার ছেলে ফারুক মিয়া (৬০), পিতা-মৃত সুনু মিয়া, সাং- রশিদপুর, থানা- দক্ষিণ সুরমা, বিশ্বনাথের রজাকপুর গ্রামের আওলাদ আলীর ছেলে শামীম আহমদ (৪০)।

 

 

গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত টার্মিনাল এলাকায় দফায় দফায় শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের সময় কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শুরুতে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তাদের। পরে বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

 

 

জানা গেছে, সিলেট-জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতার মৃত্যুর পর গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধ থেকেই এ মারামারি।

 

 

এদিকে, সংঘর্ষের সময় গুরুতর আহত রিপন আহমদ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে মারা যান। তিনি পেশায় মাইক্রোবাস গাড়ির চালকের সহকারী (হেল্পার) ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com