বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
সিকৃবি’র নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দকে অভিনন্দন

সিকৃবি’র নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দকে অভিনন্দন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর মনোনীত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলামসহ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক সংগঠন সোনালী দল ইউট্যাব, জাতীয়তাবাদী অফিসার পরিষদ এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

অভিনন্দন বার্তায় তারা খন্দকার আবদুল মুক্তাদীর ও মোছা: তাহসিনা রুশদীর এমপি মহোদয়ার দূরদর্শী নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী চিন্তাভাবনা এবং শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে আশা প্রকাশ করেছেন।

 

একই সঙ্গে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক সদিচ্ছা ও আস্থার বহিঃপ্রকাশ হিসেবে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিবর্গকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দের বিচক্ষণ দিকনির্দেশনা ও সহযোগিতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলেও উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা অনুযায়ী সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এই গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com