সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে এক শিশু। এ নিয়ে সিলেটে মোট ২০ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ বিভাগে মোট ল্যাব কনফার্মড হাম ও রুবেলার রোগী শনাক্ত হয়েছে ১৪১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন রোগী।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি শিশুদের হাম-রুবেলা টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply