সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পণ্য পরিবহনের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

 

তিনি জানান সিলেটে ডাবল ব্রডগেজ ও ডুয়েল গেজ লাইনের কাজ বর্তমানে সমীক্ষা পর্যায়ে রয়েছে।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, একটি ইঞ্জিন বিকল হলে দীর্ঘ সময়ের জন্য রেল চলাচলে বিপর্যয় ঘটে। এসব সমস্যা কাটিয়ে উঠতে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। তবে রেল ব্যবস্থার পরিবর্তন রাতারাতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

শনিবার (৯ মে) দুপুরে সিলেট রেলস্টেশন, রেলওয়ের ক্যারেজ ডিপো ও ওয়াশপিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই রেল খাত লাভজনক হওয়ার পেছনে পণ্য পরিবহন বড় ভূমিকা রাখে। অন্যদিকে যাত্রীসেবার ক্ষেত্রে অনেক দেশ ভর্তুকি দিয়ে থাকে। বাংলাদেশেও রেলকে লাভজনক করতে পণ্য পরিবহন বৃদ্ধির বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

 

তিনি বলেন, মানুষের রেলের প্রতি আগ্রহ রয়েছে। যাত্রীরা রেলে ভ্রমণ করতে চান। তাই বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

 

সিলেট-কক্সবাজার রেললাইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। প্রধানমন্ত্রীও সিলেটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ঈদকে সামনে রেখে সিলেট অঞ্চলে অতিরিক্ত কোচ ও লোকোমোটিভ সরবরাহের নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

রেলের বেদখল জমির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে হাবিবুর রশিদ বলেন, রেলের যেসব জমি দখল হয়েছে, সেগুলো উদ্ধার করতে সরকার কাজ করছে। যেই সরকারি সম্পত্তি দখল করে থাকুক না কেন, তাকে উচ্ছেদ করা হবে।

 

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়া। যদিও লোকোমোটিভ, কোচ ও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও দায়িত্ব পালনে কোনো অবহেলা মেনে নেওয়া হবে না।

 

এর আগে প্রতিমন্ত্রী সিলেট রেলস্টেশন ঘুরে দেখেন এবং ভিআইপি ও সাধারণ কামরা পরিদর্শন করেন। এসময় তিনি স্টেশনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপার, সিলেট রেলস্টেশন ম্যানেজারসহ রেল ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাগন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com