সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে কাউন্সিলর হলেন সিলেটের অজান্তা

লন্ডনে কাউন্সিলর হলেন সিলেটের অজান্তা

সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐয়ার দাস গ্রামের মেয়ে অজান্তা দেব রায় লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহামে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।

এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো একজন বাঙালি হিসেবে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও গৃহিণী রমা রানী দেবের মেয়ে।

অজান্তা দেব রায়ের পারিবারিক ও রাজনৈতিক সূত্র বলেছে, তিনি দেশে থাকা অবস্থায় ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হন। সিলেট মুরারি চাঁদ কলেজের শিক্ষার্থী থাকাকালে ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০১১ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লন্ডনের ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ ও লন্ডনের সোয়াস থেকে পলিটিক্স রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

লন্ডনে লেখাপড়ার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন অজন্তা। একপর্যায়ে লেবার পার্টির মূলধারার রাজনীতিতে সক্রিয় হন তিনি। শেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড এলাকায় দুইজন কাউন্সিলরের মৃত্যুতে ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুই শূন্য পদের একটিতে অজান্তা দেব রায় কাউন্সিলর নির্বাচিত হন।

অজান্তা দেব রায়ের বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, আমার মেয়ে আগামী ৫ বছরের জন্য লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। সে যেন সততা দক্ষতা ও আন্তরিকতা দিয়ে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারে সে জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com