বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি এবার আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। অ্যাকশন-থ্রিলারধর্মী হলিউড সিনেমা ‘দ্য পোর্টাল অব ফোর্স’-এর মাধ্যমে প্রথমবারের মতো হলিউডে দেখা যাবে তাকে।
ছবিটি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’ নামের একটি নতুন ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি। এতে দিশাকে ভিন্নধর্মী ও সাহসী চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
হলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গল্প বলার ক্ষেত্রে ভাষা বা দেশের কোনও সীমাবদ্ধতা নেই। অ্যাকশনধর্মী সিনেমার প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে বলেও জানান তিনি।
দিশা আরও বলেন, আন্তর্জাতিক এই প্রজেক্টে কাজ করতে গিয়ে যেমন ভীষণ রোমাঞ্চ কাজ করেছে, তেমনি ছিল কিছুটা ভয়ও। তবে পুরো অভিজ্ঞতাটি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ এনে দিয়েছে।
সিনেমাটির ট্রেলার প্রকাশের অপেক্ষায় আছেন বলেও জানান এই অভিনেত্রী।
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো বলিউড তারকারা হলিউডে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছেন দিশা পাটানিও।
Leave a Reply