মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮ গ্রেপ্তার ১ ,বড়লেখায় এক কেজি গাঁজাসহ সিলেটে শিশু ফাহিমা হ ত্যা, ‘চাচা’ জাকির গ্রে ফ তা র সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে আপোস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদরাসাগুলো নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা টিলাগড়ে শাপলা ভয়েজ আন্ত: ৪র্থ ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন রাতারগুলে গ্রামীণ নাগরিক সভা বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা নির্মূল ঘোষিত দেশ হয়েও হামের সংক্রমণ হঠাৎ বেড়েছে জাপানে ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন হলিউডে পা রাখলেন দিশা পাটানি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ পারিবারিক বিরোধে শিশুকে ‘তুলে নেওয়ার চেষ্টা’, পুলিশ ফাঁড়িতে ‘হামলা’ প্রতিমন্ত্রীর সফরের দিনেও সিলেটে ট্রেনের সিডিউল বিপর্যয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের সিলেটের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে মায়ের হত্যাকারীদের গ্রেফতার ও পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৯৮ জন চিকিৎসাধীন
মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Oplus_131072

সবসময় ডেস্ক :::ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে মুসলিম হত্যার প্রতিবাদ এবং ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১১ মে) সোমবার সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

পীর মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আসলাম রহমানী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, ইকবাল আহমদ চৌধুরী, সাহিদুর রহমান চৌধুরী, নেছার আহমদ চৌধুরী, মোহাম্মদ এহসানুল হক তাহের, এম এ রহিম, এডভোকেট মামুন আহমদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা খায়রুল ইসলাম, মো: কামরুল ইসলাম, কাজী সজিব আহমদ তালুকদার, মো: ময়না মিয়া, বরকত উল্লাহ বুলু, হাফিজ আহসান খান, মকসুদ আহমদ, হাফিজ মাসুম আহমদ, রিশান আহমদ, মাওলানা জালাল উদ্দিন জালালী, মাওলানা মাহমুদ সুলতান প্রমুখ।

 

 

 

সমাবেশে বক্তারা বলেন, উপমহাদেশের শান্তি ও সম্প্রীতি আজ কঠিন পরীক্ষার মুখোমুখি। ভারতের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ যখন ধর্মীয় বিদ্বেষ ছড়ান, তখন তা পুরো সমাজে ঘৃণা ও সহিংসতার আগুন জ্বালিয়ে দেয়।

 

 

 

শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, শুভেন্দু অধিকারীর মুসলিমবিরোধী কটূক্তি কোটি কোটি মানুষের হৃদয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাষা হওয়া উচিত সংযমী ও মানবিক। কিন্তু তিনি বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—শুভেন্দু অধিকারীকে এই বক্তব্যের ভয়াবহতা উপলব্ধি করতে হবে এবং ভারতের মুসলিম সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

 

 

 

সমাবেশে বক্তারা আরও বলেন, ভারত কোনো একক ধর্মের রাষ্ট্র নয়; এটি বহু ধর্ম ও সংস্কৃতির দেশ। সেখানে মুসলমানদের ওপর নির্যাতন এবং উসকানিমূলক রাজনীতি কখনোই গ্রহণযোগ্য নয়। বক্তারা বাংলাদেশের জনগণকে সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং মানবতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

 

সমাবেশে সিলেট ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com