রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।

 

 

 

তিনি বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না, তাঁরা সমাজের দর্পন, জাতির বিবেক। তাদের কলমের শক্তিতে মানুষের আশা-আকাংক্ষা, সমাজের সমস্যা, অন্যায়-অনিয়ম এবং উন্নয়নের বাস্তব চিত্র জাতির সামনে উঠে আসে। একটি সচেতন, মানবিক ও উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, সিলেট শহরের প্রতিটি উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পেছনেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

 

 

ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং ক্রীড়া পরিচালনা কমিটি সদস্য সচিব নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সদস্য দৈনিক সিলেটের মানচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল, ক্লাব সদস্য মোহাম্মদ মহসিন, নেহার রঞ্জন পুরকায়স্থ, দেবাশীষ দেবু, সাবেক ক্রীড়া সম্পাদক শংকর দাশ, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, কার্যকরী কমিটির সদস্য রণজিত সিংহ, রাজিব রাসেল, সদস্য মামুন হোসেন, সোহাগ আহমদ, শেখ লুৎফুর রহমান, এসএম মিজানুর রহমান, রায়হান উদ্দিন নয়ন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com