মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮ গ্রেপ্তার ১ ,বড়লেখায় এক কেজি গাঁজাসহ সিলেটে শিশু ফাহিমা হ ত্যা, ‘চাচা’ জাকির গ্রে ফ তা র সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে আপোস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদরাসাগুলো নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা টিলাগড়ে শাপলা ভয়েজ আন্ত: ৪র্থ ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন রাতারগুলে গ্রামীণ নাগরিক সভা বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা নির্মূল ঘোষিত দেশ হয়েও হামের সংক্রমণ হঠাৎ বেড়েছে জাপানে ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন হলিউডে পা রাখলেন দিশা পাটানি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ পারিবারিক বিরোধে শিশুকে ‘তুলে নেওয়ার চেষ্টা’, পুলিশ ফাঁড়িতে ‘হামলা’ প্রতিমন্ত্রীর সফরের দিনেও সিলেটে ট্রেনের সিডিউল বিপর্যয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের সিলেটের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে মায়ের হত্যাকারীদের গ্রেফতার ও পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৯৮ জন চিকিৎসাধীন
সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের

সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় পরিচালিত একটি নগর মাতৃসদন ও ছয়টি নগর স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

সোমবার (১১ মে) সকালে নগর ভবনে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রগুলো সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সিসিকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর এবং স্বাস্থ্য বিভাগের পক্ষে সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘আরবান হেলথ কেয়ার’ প্রকল্পের আওতায় এই সাতটি স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জন কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।”

প্রশাসক আশ্বস্ত করেন যে, কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা পরিবর্তন হলেও নাগরিক সেবা কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হবে না। এখন থেকে সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় এই কেন্দ্রগুলোর সার্বিক পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবে।

 

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com