সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগরভবনের সভাকক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।

 

সিসিক প্রশাসক বলেন, ‘অনেক সময় কোরবানির পশুর নাড়িভুঁড়ি, রক্ত ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখা হয়। এতে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি হয়। একই সঙ্গে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদেরও বর্জ্য অপসারণে বাড়তি ভোগান্তির মুখে পড়তে হয়।’

 

তিনি আরও বলেন, ‘নগর পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের কর্মীদের দিনরাত পরিশ্রম করতে হয়। বিশেষ করে ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের পর রক্ত, নাড়িভুঁড়ি, গোবর ও পশুর হাটের বর্জ্য দ্রুত অপসারণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতন সহযোগিতা খুবই প্রয়োজন।’

 

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রত্যেক কোরবানিদাতার কাছে পরিবেশবান্ধব পলিব্যাগ পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ‘কোরবানির বর্জ্য নির্ধারিত পলিব্যাগে ভরে সিসিক কর্মীদের কাছে হস্তান্তর করলে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করে নগরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।’

 

সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় সিলেট সিটি কর্পোরেশন অতীতেও সফলতার পরিচয় দিয়েছে। এবারও কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই নগরের সব বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।’

 

 

সভায় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com