নিজস্ব প্রতিবেদক :::: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে জুলাই সনদ ও গণভোট বিষয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি। কর্মসূচি শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে গণসচেতনতা বাড়ানো জরুরি। তিনি লিফলেট বিতরণ কর্মসূচিকে জনগণের সাথে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এসময় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনমত গঠনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করা হবে।
Leave a Reply