শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘দ্য ওয়েইলিং’ পরিচালকের রোলারকোস্টার মুভি ‘হোপ’

‘দ্য ওয়েইলিং’ পরিচালকের রোলারকোস্টার মুভি ‘হোপ’

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে সাধারণত গভীর জীবনবোধ, রাজনৈতিক দর্শন এবং বুদ্ধিবৃত্তিক ঘরানার সিনেমারই দাপট থাকে। সেখানে হাইওয়েতে পুলিশ কারের রুদ্ধশ্বাস ধাওয়া কিংবা কোনো কর্দমাক্ত দানবের তাণ্ডব দেখার আশা কেউ করেন না। তবে ২০২৬ সালে এই চেনা নিয়মে এক মস্ত বড় ব্যতিক্রম ঘটিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি ওয়াইল্ড ব্লকবাস্টার। এবারের কান উৎসবে শোরগোল ফেলে দেওয়া এই ছবিটির নাম ‘হোপ’- যা চলতি বছরের ‘মাস্ট-ওয়াচ’ মনস্টার মুভি হিসেবে ইতোমধ্যেই তকমা পেয়ে গেছে।
কোরিয়ান সিনেমার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এই সিনেমাটি কেবল একটি সাধারণ দানবের গল্প নয়। বরং আধুনিক ঘরানার ওয়েস্টার্ন, অ্যাকশন থ্রিলার, হরর এবং সায়েন্স ফিকশন মহাকাব্যের এক অবিশ্বাস্য মিশেল। ছবিটির পরতে পরতে রয়েছে ৭০-এর দশকের কাল্ট-মুভিগুলোর মতো চরম উত্তেজনা আর রুদ্ধশ্বাস অনুভূতি। এর চিত্রনাট্যকার ও পরিচালক না হং-জিন দীর্ঘ বিরতির পর ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন। ২০১৬ সালে তার সাড়াজাগানো ছবি ‘দ্য ওয়েইলিং’-এর পর সম্ভবত এতদিনের জমানো সব পাগলামি আর আইডিয়া তিনি এই এক সিনেমাতেই ঢেলে দিয়েছেন।
ছবির শুরুতে কোনো ভূমিকা বা প্রেক্ষাপট তৈরির ধার ধারেননি পরিচালক। সত্তোর বা আশির দশকের এক জীর্ণ গ্রামীণ শহর ‘হোপ হারবার’। সেখানকার পুলিশ প্রধানের চরিত্রে অভিনয় করেছেন হোয়াং জং-মিন। পর্দায় তার এন্ট্রির পরপরই একদল শিকারি এসে খবর দেয়, অদ্ভুত ও গভীর নখের আঁচড়সহ একটি গরুর মৃতদেহ পাওয়া গেছে। বাঘ কিংবা ভালুকের খোঁজে পুলিশ প্রধান যখন তদন্তে নামেন, তখনই গল্প রূপ নেয় এক ভিন্ন মাত্রায়- যা দর্শককে গডজিলা কিংবা জম্বি অ্যাপোক্যালিপ্সের আমেজ দেবে। শহরে এক ভয়ঙ্কর দানব দাপিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ অফিসার তার পেছনে ছুটছেন।
সিনেমার প্রথম এক ঘণ্টা যেন এক নিঃশ্বাস বন্ধ করা রোলারকোস্টার রাইড। এখানে কোনো কান্নাকাটি করা পরিবার বা ল্যাবরেটরিতে ব্যস্ত বিজ্ঞানীদের দেখিয়ে সময় নষ্ট করা হয়নি। পর্দায় শুধু আছে বুলেট, গাড়ির টায়ারের শব্দ আর অ্যাড্রেনালিন রাশ! হলিউডি সিনেমার মতো এখানে পুলিশ প্রধানকে অতিমানব বানানো হয়নি, বরং ক্লিন্ট ইস্টউডের মতো রাফ অ্যান্ড টাফ এই আইনরক্ষক নিজেও যে দানবের ভয়ে কাঁপতে পারেন, তা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, প্রথম ৪০ মিনিট পরিচালক সেই রহস্যময় দানবটিকে পর্দায় দেখানইনি, যা দর্শকের কৌতুহলকে চরমে নিয়ে যায়।
তবে ৪০ মিনিট পর যখন দানবটি অবশেষে পর্দায় হাজির হয়, তখন কিছুটা হতাশ হতে পারেন দর্শক। দুর্বল সিজিআই-এর কারণে কিছু কিছু দৃশ্যকে ভিডিও গেমের মতো মনে হয়েছে। কিন্তু সেই দুর্বলতা ঢেকে দিয়েছে এর দুর্দান্ত লাইভ-অ্যাকশন আর শ্বাসরুদ্ধকর স্ট্যান্ট। অস্কারে স্ট্যান্ট ডিজাইনের জন্য যে নতুন পুরস্কার চালু হতে যাচ্ছে, তা যদি ২০২৮ সালের আগে দেওয়া সম্ভব হতো, তবে এই ছবির দুর্দান্ত ড্রাইভিং এবং ঘোড়সওয়ারির রোমহর্ষক দৃশ্যগুলো অনায়াসেই সেই মনোনয়ন কেড়ে নিত।
দানবটির খোঁজে বনে যাওয়ার পর পুলিশ প্রধানের সাথে যোগ দেন তার ডানপিটে চাচাতো ভাই (জো ইন-সাং) এবং স্কুইড গেম খ্যাত জং হো-ইয়ন। এছাড়া হলিউড তারকা মাইকেল ফাসবেন্ডার এবং আলিসিয়া ভিকান্দারের ক্যামিও চরিত্রগুলো ছবিতে এক ভিন্ন চমক যোগ করেছে।
পরিচালক না হং-জিন যে আর্নল্ড শোয়ার্জনেগার এবং জেমস ক্যামেরনের অন্ধ ভক্ত, তা সিনেমাটি দেখলেই স্পষ্ট বোঝা যায়। ‘দ্য টার্মিনেটর’, ‘প্রিডেটর’, ‘অ্যালিয়েনস’ এবং ‘অ্যাভাটার’-এর মতো কালজয়ী সিনেমাগুলোর ছায়া রয়েছে এই ছবিতে। তবে হলিউডকে হুবহু নকল না করে পরিচালক এতে নিজস্ব রসবোধ, মানুষের দুর্বলতা এবং কুসংস্কারের মতো সামাজিক দিকগুলো ফুটিয়ে তুলেছেন। তাই কেবল মারপিটই নয়, কান চলচ্চিত্রের উপযোগী গভীরতা আর রাজনৈতিক বার্তা- সবই আছে ‘হোপ’-এ।
আড়াই ঘণ্টার এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার পর সিনেমাটি যখন হঠাৎ শেষ হয়, তখন মনে হবে গল্পের আরও অন্তত এক ঘণ্টা বাকি রয়ে গেছে। তবে এটি হয়তো ইঙ্গিত দিচ্ছে, খুব শীঘ্রই এর সিক্যুয়েল আসতে চলেছে। আশা করা যায়, পরের পর্বের জন্য দর্শকদের আর এক দশক অপেক্ষা করতে হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com