শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক গ্রেফতার সিলেটে হামে দুই শিশুর প্রাণহানি নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে বাজারে এলো ৫ টাকা মূল্যমানের নতুন নোট। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষর করা এই নোটটি আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এই নতুন নোটটি ইস্যু করা হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি বাজারে সরবরাহ করা হবে।
মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শিরোনামে এই নতুন সিরিজের নোটটি আনা হয়েছে। নোটটির জালিয়াতি রুখতে এতে বেশ কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
নতুন এই নোটটির পরিমাপ ১১৭ মিলিমিটার×৬০ মিলিমিটার। নোটের সামনের অংশের বাঁ দিকে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। আর ঠিক মাঝখানে শোভা পাচ্ছে পাতা ও কলিসহ ফুটন্ত জাতীয় ফুল শাপলা। তবে সবচেয়ে বড় চমক রয়েছে নোটের উল্টো পিঠে, যেখানে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।
নোটটিতে উন্নত জলছাপ ব্যবহার করা হয়েছে। আলোর বিপরীতে ধরলে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ দেখা যাবে। এর ঠিক নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে লেখা রয়েছে ‘৫’। পাশেই রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নোটের বাম পাশে ২ মিলিমিটার চওড়া একটি বিশেষ সুতা ব্যবহার করা হয়েছে। আলোর বিপরীতে ধরলে এই সুতাটি নোটের দুই পাশ থেকেই স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া নোটের সামনের অংশের নিচে গ্লিউইশ প্যাটার্নের ওপর সূক্ষ্ম অক্ষরে অসংখ্যবার ‘BANGLADESH’ লেখাটি মুদ্রিত রয়েছে।
হালকা গোলাপি রঙের আধিক্য থাকা এই নতুন নোটটি বাজারে এলেও আগের ৫ টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রাগুলো যথারীতি চালু থাকবে। অর্থাৎ পূর্বের মুদ্রাগুলো বাতিল হচ্ছে না।
এদিকে মুদ্রা সংগ্রাহকদের শখের কথা মাথায় রেখে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকার ‘স্পেসিমেন’ বা নমুনা নোটও বাজারে এনেছে সরকার। তবে এই নমুনা নোটটি বাজারে কেনাকাটার জন্য বিনিময়যোগ্য নয়। আগ্রহী সংগ্রাহকেরা মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্য পরিশোধ করে এই বিশেষ নোটটি সংগ্রহ করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com