বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে গভীর রাতে অভিযান চালিয়ে ৩ জনকে সাজা বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ আটক ১৯ সিলেটে ঈদের ছুটিতে টাকা-স্বর্ণ পুলিশের ভল্টে সংরক্ষণ করা যাবে: এসএমপি কমিশনার জাপানে ১,২০০ বছরের পুরোনো ‘চিরন্তন শিখা’ বৌদ্ধ মন্দিরের হলঘর পুড়ে গেছে মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস টিভিতে আজকের খেলা অস্ট্রেলিয়ার মঞ্চে হেলেন কেলার ৭ মাস বয়সী হাফিজুর এবার চলে গেল সিলেটে যেসব লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হবেন ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার আহ্বান গোলাম পরওয়ারের আজ দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত বদলায়নি শ্রমিকের ভাগ্য, রেকর্ড গড়ছে চা শিল্প কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানকে বাধা দিলো রুশ যুদ্ধবিমান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর সিলেটে রেললাইনে মিলল নারীর কাটা ম র দে হ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত আজ বিক্রি হবে ট্রেনের ৩১ মে’র ফিরতি টিকিট আন্তর্জাতিক চা দিবস ও এক নির্মম বাস্তবতা : অবহেলিতই রয়ে গেলেন চায়ের মূল কারিগরেরা গ্রে প্তা র ২ , সিলেটে নি ষি দ্ধ ছাত্রলীগের মিছিল সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী হাসপাতালে ভর্তি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্প অনুষ্ঠিত  ইউএনও’র সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের তোড়জোড় ঈদের আগে পশ্চিমবঙ্গে গরু নিয়ে কড়াকড়িতে হিন্দু খামারিদের ক্ষোভ বেইজিং সফরে পুতিনের ঘন ঘন উপস্থিতি, শি জিনপিংয়ের সময়েই অধিকাংশ সফর সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃ ত্যু
পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত

পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত

বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত (Except Israel)’ শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ই-পাসপোর্ট চালুর সময় ২০২০ সালে এই শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। তবে পরে বিভিন্ন মহলে এর পুনর্বহালের দাবি ওঠে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং ধাপে ধাপে সব ধরনের নতুন পাসপোর্টে এটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো পাসপোর্টধারীদের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না, নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।
এদিকে, ই-পাসপোর্টের ভেতরের জলছাপ ও নকশাতেও বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জলছাপে থাকা কিছু ঐতিহাসিক স্থাপনা ও প্রতীকী ছবি বাদ দেওয়া হচ্ছে এবং নতুন কিছু ছবি যুক্ত করা হচ্ছে।
নতুন সংযোজনের তালিকায় থাকছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা উপাদান, যেমন— বঙ্গভবন, জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, টাঙ্গুয়ার হাওর, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি পর্বত, পানাম নগরীসহ বিভিন্ন স্থান ও ঐতিহ্য। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সময় শহীদ হওয়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ছবি যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, আগের মতোই জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, হাতিরঝিল, বায়তুল মোকাররম, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদসহ কয়েকটি ঐতিহাসিক ও জাতীয় প্রতীক বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নকশা ও পরিবর্তনগুলো চূড়ান্ত অনুমোদনের পর ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কর্মকর্তারা বলছেন, এটি রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীকী উপাদান পুনর্বিন্যাসের অংশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com