সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্প অনুষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্প অনুষ্ঠিত

মেট্রোপলিটন  ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এক “প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।

 

 

শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে সচেতন ও দক্ষ করে তোলার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে জরুরি প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগকালীন উদ্ধার তৎপরতার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 

উক্ত ক্যাম্পে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বিশেষজ্ঞ দল উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

 

 

দিনব্যাপী এই সেশনগুলোতে প্রেশার মাপার মেশিন পরিচালনা, ফার্স্ট এইড বক্স পরিচিতি, বিভিন্ন ধরনের ব্যান্ডেজ, সিপিআর (CPR), রোগী বহন পদ্ধতি, অজ্ঞান রোগী ব্যবস্থাপনা, হিমলিক ম্যানুভার (শ্বাসরোধ দূরীকরণ পদ্ধতি), আগুন নেভানোর কৌশল এবং প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

 

 

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এমিরেটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং চেয়ারম্যান তানভীর এম রহমান চৌধুরী।

 

 

এছাড়াও ক্যাম্পটি সফল করতে দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপ সভাপতি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং গার্ল-ইন-রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী।

 

 

উল্লেখ্য, ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

 

 

অংশগ্রহণকারীরা ফায়ার সার্ভিসের এই হাতে-কলমে প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী, জীবনমুখী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com