বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে গভীর রাতে অভিযান চালিয়ে ৩ জনকে সাজা বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ আটক ১৯ সিলেটে ঈদের ছুটিতে টাকা-স্বর্ণ পুলিশের ভল্টে সংরক্ষণ করা যাবে: এসএমপি কমিশনার জাপানে ১,২০০ বছরের পুরোনো ‘চিরন্তন শিখা’ বৌদ্ধ মন্দিরের হলঘর পুড়ে গেছে মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস টিভিতে আজকের খেলা অস্ট্রেলিয়ার মঞ্চে হেলেন কেলার ৭ মাস বয়সী হাফিজুর এবার চলে গেল সিলেটে যেসব লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হবেন ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার আহ্বান গোলাম পরওয়ারের আজ দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত বদলায়নি শ্রমিকের ভাগ্য, রেকর্ড গড়ছে চা শিল্প কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানকে বাধা দিলো রুশ যুদ্ধবিমান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর সিলেটে রেললাইনে মিলল নারীর কাটা ম র দে হ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত আজ বিক্রি হবে ট্রেনের ৩১ মে’র ফিরতি টিকিট আন্তর্জাতিক চা দিবস ও এক নির্মম বাস্তবতা : অবহেলিতই রয়ে গেলেন চায়ের মূল কারিগরেরা গ্রে প্তা র ২ , সিলেটে নি ষি দ্ধ ছাত্রলীগের মিছিল সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী হাসপাতালে ভর্তি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্প অনুষ্ঠিত  ইউএনও’র সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের তোড়জোড় ঈদের আগে পশ্চিমবঙ্গে গরু নিয়ে কড়াকড়িতে হিন্দু খামারিদের ক্ষোভ বেইজিং সফরে পুতিনের ঘন ঘন উপস্থিতি, শি জিনপিংয়ের সময়েই অধিকাংশ সফর সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃ ত্যু
সিলেটে ঈদের ছুটিতে টাকা-স্বর্ণ পুলিশের ভল্টে সংরক্ষণ করা যাবে: এসএমপি কমিশনার

সিলেটে ঈদের ছুটিতে টাকা-স্বর্ণ পুলিশের ভল্টে সংরক্ষণ করা যাবে: এসএমপি কমিশনার

ঈদের লম্বা ছুটিতে কোনো নগরের কোন বাসিন্দা চাইলে টাকা, স্বর্ণ, রোপ্য বা অন্যান্য মূল্যবান সম্পদ পুলিশের ভল্টে সংরক্ষণ করতে পারবেন। এমনটি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ।

 

 

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী এমনটি বলেন।

 

 

তিনি বলেন, ঈদে টাকা বহনের কাজে কেউ পুলিশের সহযোগীতা চাইলে সহযোগীতা করবে সিলেট মহানগর পুলিশ। সেক্ষেত্রে আগে সংশ্লিষ্ট থানা বা কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সাহায্য চাইতে হবে। সেটি করলে যে কাউকে তারা সহযোগীতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন

 

 

 

পুলিশ কমিশনার আরও বলেন, শুধু নগদ টাকা বহন নয়, ঈদের লম্বা ছুটিতে কোনো নাগরিক টাকা, স্বর্ণ রোপ্য বা অন্যান্য মূল্যবান সম্পদ চাইলে পুলিশের ভল্টে সংরক্ষণ করতে পারবেন। এজন্য সংশ্লিষ্টদের থানা বা কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

 

 

 

অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না: এদিকে, ঈদুল আযহায় মহানগরে অবৈধ কোন পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।

 

 

 

তিনি বলেন, সিলেট মহানগর এলাকায় এবার স্থায়ী একটি আর অস্থায়ী ৫টি- এই ৬টির বেশি কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না।

 

 

 

সিলেট মহানগরীর স্থায়ী পশুর হাট কাজিরবাজারের পাশাপাশি এবার সিলেট সিটি কর্পোরেশন ৫টি অস্থায়ী হাট ইজারা দিয়েছে। সেগুলো হচ্ছে, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন ফাঁকা মাঠ, নতুন টুকেরবাজার তেমুখী সংলগ্ন খালি জায়গা, শহরতলীর মিরাপাড়ায় আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি মাঠ, শাহপরান বাজার সংলগ্ন খালি জায়গা এবং সিসিকের মালিকানাধীন তেতলীর এসফল্ট মাঠ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com