সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ খোকনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ খোকনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট লিখিত সামাজিক ও পারিবারিক অভিযোগের প্রেক্ষিতে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ (খোকন)-এর বিরুদ্ধে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে এই শাস্তিমূলক ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

 

 

শুক্রবার (২২ মে) সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন-এর যৌথ নির্দেশনায় ৩ (তিন) সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

 

 

 

গঠিত তদন্ত কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ হলেন, কমিটির প্রধান ও সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, কমিটির সদস্য ও মহানগর যুবদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ, কমিটির সদস্য ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান জুয়েল।

 

 

 

মহানগর যুবদলের শীর্ষ নেতৃত্ব থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই তদন্ত প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট সকলকে তদন্ত কাজে পূর্ণ সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গঠিত এই কমিটিকে প্রাপ্ত লিখিত অভিযোগের আলোকে সরেজমিনে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করার জন্য স্পষ্ট নির্দেশ প্রদান করা হয়েছে।

 

 

 

তদন্ত কাজ সমাপ্ত করে আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে সুস্পষ্ট প্রমাণাদিসহ বিস্তারিত প্রতিবেদন সিলেট মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য কমিটিকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com