বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি

বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি

মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে নিজ দলের এক সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অপর ডাকাত আব্দুল করিম ওরফে রেজাউল করিম (৩৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
রোববার দুপুরে করিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  পরে আদালত তাকে কারাগারে পাঠান। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার সেনাপতির চক গ্রামের মো. আব্দুল খালিকের ছেলে।
জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণ লঘাটি গ্রামের আব্দুল কুদ্দুছের বাড়িতে গত ২৮ এপ্রিল রাত প্রায় ৩টার দিকে একদল অজ্ঞাতনামা ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই বাড়িতে স্ত্রী, সন্তান ও ভাগ্নাকে নিয়ে বসবাস করছিলেন আব্দুল কুদ্দুছের নিকটাত্মীয় কাঞ্চনপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬০)। বসতঘরের পশ্চিম পাশে রান্নাঘরের কাঠের দরজা ভাঙার শব্দে গিয়াস উদ্দিনের স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি রান্নাঘরের কাছে গিয়ে দেখতে পান, ৬-৭ জন অজ্ঞাতনামা ডাকাত দরজা ভেঙে কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করছে। তখন গিয়াস উদ্দিনসহ পরিবারের সদস্যরা বিপরীত দিক থেকে কলাপসিবল গেট চাপ দিয়ে রাখেন, যাতে ডাকাতরা তালা ভাঙতে না পারে। গেট আটকে রাখার চেষ্টাকালে অজ্ঞাতনামা এক ডাকাত আগ্নেয়াস্ত্র দিয়ে গৃহকর্তা গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভাগ্যক্রমে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ডাকাত দলের অপর সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্যান্য ডাকাত তার মরদেহ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা গিয়াস উদ্দিন ২৮ এপ্রিল বড়লেখা থানায় মামলা দায়ের করেন।
বড়লেখা থানার ওসি মো. মানিরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্তে ধৃত আসামির ডাকাতির চেষ্টা ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার বিকেলে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার, কোতোয়ালি, দক্ষিণ সুরমা, জকিগঞ্জ ও হবিগঞ্জ সদর থানায় ৪টি ডাকাতি মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com