সিলেটে আবারও অনুভূত হয়েছে ভূমিকম্পের কম্পন। রোববার রাত ১১টা ৪১ মিনিটে হওয়া এ ভূমিকম্পে নগরীজুড়ে বেশ জোরালো ঝাঁকুনি অনুভূত হয়। হঠাৎ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেটের পাশাপাশি ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত ও চীনের বিভিন্ন এলাকাতেও এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিলও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সাম্প্রতিক সময়ে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।
Leave a Reply