মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম

ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম

সবসময় ডেস্ক :::ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে বটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন ছানু মিয়া (৩৫) নামের ব্যক্তি।

রোববার (৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউপির স্কুল রোডের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ছানু মিয়াকে আটক করে। তিনি নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।

আহতরা হলেন, উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে ও ছানু মিয়ার স্ত্রী রেশমা বেগম (৩০) এবং রেশমা বেগমের মা আজিরুন বেগম(৬৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ছানু মিয়া। এর মধ্যে রেশমা-ছানু দম্পতি ঘরে দুটি ছেলে ও কন্যা সন্তান জন্ম গ্রহন করে। সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারণে দুই সন্তান ও মাকে নিয়ে তাজপুর স্কুল রোডে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন তারা। গত রোববার রাতে স্বামী ছানু মিয়া তার দুই সন্তানকে রেশমাদের বাসায় খেতে আসলে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ছানু মিয়া বটি(দা) দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুরি আজিরুন বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ জামাতা ছানু মিয়াকে আটক করে।

ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর আমরা জামাতা ছানু মিয়াকে আটক করি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ছানু মিয়াকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com