রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার

গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার

সবসময় ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই গ্রুপের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে তাদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫), একই এলাকার মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭) এবং ফুলবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের শাহেদ আহমদের ছেলে শাকিল আহমদ (২৭)।

 

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় ছাত্রলীগের দুটি পক্ষ। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িতদের ধরতে তদন্ত শুরু হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রণকেলী উত্তর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রাসেল আহমদ ও নাইম আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাইমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে।

 

পরবর্তীতে একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমগাছতলা এলাকায় অপর এক অভিযানে শাকিল আহমদকে গ্রেফতার করা হয়। শাকিলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্রবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন আইনে ৪টি মামলা রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরালের পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। জননিরাপত্তা বিঘ্নিতকারী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com