বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি

সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি

স্টাফ রিপোর্ট::: সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিলাম সংক্রান্ত কমিটির উদ্যোগে বিভিন্ন মামলার জব্দকৃত কোটি টাকার আলামত অনলাইন নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আজ ১৬ জুন অনুষ্ঠিত এই উন্মুক্ত ডিজিটাল নিলামে সিলেটের বিভিন্ন থানার ১৬টি মামলার আলামত সর্বোচ্চ দরদাতাদের কাছে হস্তান্তর করা হয়।

 

আদালত সূত্রে জানা গেছে, নিলামে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ভারতীয় জিরার লটগুলো নিয়ে। এর মধ্যে কোম্পানীগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুর থানার ৪টি পৃথক মামলায় জব্দকৃত মোট ১৫ হাজার ৪১০ কেজি ভারতীয় জিরা প্রতি কেজি ৪৪২ থেকে ৪৫০ টাকা দরে কিনে সর্বোচ্চ ডাককারী হিসেবে বিজয়ী হয়েছেন ব্যবসায়ী এম.এম শাহরিয়ার। এছাড়া ফেঞ্চুগঞ্জ থানার অন্য একটি মামলার ৫ হাজার ৭৪৮ পিস গোমেলা ক্রিম প্রতি পিস ৪২ টাকা ৫০ পয়সা দরে কিনেছেন সেলিম আহমদ।

যানবাহন ও অনান্য সামগ্রীর মধ্যে জৈন্তাপুর থানার একটি আরওয়ানফাইভ মোটর সাইকেল ২ লাখ ৭০ হাজার টাকায় এবং একটি পাথর মামলার ৩০৪ ঘনফুট পাথর প্রতি ঘনফুট ৮০ টাকা দরে কিনেছেন মো. আলী হোসেন। একই থানার অপর একটি মামলায় একটি টিভিএস স্কুটি ৫৭ হাজার ১০০ টাকায় কিনে নেন মো. আজির উদ্দিন।

 

এদিকে কানাইঘাট থানার আলামতভুক্ত ১৯৮ কেজি চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে সালাহ উদ্দিন এবং জৈন্তাপুর থানার দুটি গরু ৬০ হাজার ৯৯ টাকায় মিনহাজুল ইসলাম কিনেছেন।

 

তবে এবারের নিলামের অন্যতম আকর্ষণ কানাইঘাট থানার একটি মামলার ১০ তোলার সোনার বার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই সোনার বারের বিপরীতে মো. তানিম আহমদ ও মো. আলী হোসেন উভয়ই সর্বোচ্চ ১৭ লক্ষ ৫ হাজার টাকা সমান দর ডাকায়, বিধি মোতাবেক বারটি পুনরায় নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

 

ডিজিটাল এই নিলাম প্রক্রিয়ায় মোট ৩৯ জন দরদাতা অংশ নেন। অংশগ্রহণকারীরা হলেন- মো. তাহসীন মেহেদী, এম.এম শাহরিয়ার, জুয়েল মিয়া, সিলজীয়া রাইসা রাহেলা, মো. তানিম আহমদ, মো. মুক্তার আহমদ, শাহেদ আহমদ, বাবলু আহমদ, মো. মুহিব চৌধুরী, মাসুদুর রহমান সুমন, ইজাদুর রহমান, সাহেদ আহমদ শিপু, মাহবুব আহমদ সিদ্দীকী, নূরুল ইসলাম সোলাইমান, মো. নূরুল আমিন, মো. আজির উদ্দিন, মো. আলী হোসেন, মিনহাজুল ইসলাম, জুনেদ আহমদ, সেলিম আহমদ, মো. আজমুল রশিদ, মো. হোসেন মিয়া, সামসুদ্দিন, বোরহান উদ্দিন, মো. সালাহ উদ্দিন, জীবন দেব, মো. শিমুল হাসান, মো. আশিক আহমদ, মো. আহসান সাজিদ, সাইফুল ইসলাম সরকার, হাবিবুর রহমান, আব্দুস সাত্তার খান মিন্টু, সাহাদুর রহমান সাজ্জাদ, আরিফুর রহমান পারভেজ, নবীর তালুকদার, মো: সাজু মিয়া, মো. সুরুক আলী, রফি উদ্দিন এবং সালমান আহমদ। তবে সালমান আহমদ কালো তালিকাভুক্ত থাকায় তাঁর দর গ্রহণ করা হয়নি।

আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান জানান, বিজয়ী দরদাতাদের আগামী ১ কর্মদিবসের মধ্যে নির্ধারিত সরকারি চালানের মাধ্যমে মূল টাকা এবং তার সাথে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর জমা দিয়ে আলামত বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com