বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ

গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের

গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর গরুর বাজারের ইজারাদার মো. সিরাজ উদ্দিন অবৈধভাবে পরিচালিত পশুর হাটের কারণে প্রায় ৭৫ লাখ টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, উপজেলা প্রশাসনের উদাসীনতা ও প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে সরকার অনুমোদিত ইজারাকৃত বাজারের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোয়াইনঘাট উপজেলার বাউরবাগ এলাকার বাসিন্দা ও রাধানগর গরুর বাজারের ইজারাদার মো. সিরাজ উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৪৩৩ বাংলা সনের জন্য গোয়াইনঘাট উপজেলার রাধানগর গরুর বাজার এক কোটি ১০ লাখ ৫ হাজার ২০০ টাকায় এক বছরের জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেন। ইজারা মূল্য, ভ্যাট ও আয়করসহ সরকারের নির্ধারিত সব রাজস্ব পরিশোধের পর প্রশাসন আনুষ্ঠানিকভাবে বাজারটি তার কাছে হস্তান্তর করে।

তবে ইজারা গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে অনুমোদনবিহীনভাবে গরু-ছাগলের হাট বসানো শুরু হয় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত তহসিলদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ছবি ও ভিডিওসহ একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন সিরাজ উদ্দিন।

তিনি বলেন, অবৈধভাবে পরিচালিত এসব পশুর হাটে ব্যাপক গরু-ছাগল কেনাবেচা হওয়ায় রাধানগর গরুর বাজারে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি কমে যায়। ফলে বাজারের আয় উল্লেখযোগ্য হারে হ্রাস পায় এবং সরকারও সম্ভাব্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, গোয়াইন বাজার নৌকার হাটের ইজারাদার অনুমোদন না থাকা সত্ত্বেও সেখানে গরু-ছাগল বিক্রির সুযোগ দিয়েছেন। এছাড়া গোয়াইনঘাট বাজার ও জাফলং এলাকাতেও ইজারার আওতার বাইরে পশুর হাট পরিচালনা এবং খাস আদায়ের ঘটনা ঘটেছে। এসব বাজারে গরু-ছাগল বিক্রির রসিদ (হাসিল) তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।

সিরাজ উদ্দিন বলেন, “সরকারের নির্ধারিত নিয়ম মেনে ব্যাংক ঋণের অর্থ দিয়ে বাজার ইজারা নিয়েছিলাম ব্যবসার আশায়। কিন্তু অবৈধ বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার কারণে আমি প্রায় ৭৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছি।”

তিনি আরও জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে তার আর্থিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং অবৈধ পশুর হাটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মো. সিরাজ উদ্দিন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com