বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

সবসময় ডেস্ক ::: জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ডিপজল আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে ওই যুবকের মরদেহ সীমান্তের ওপারে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।  

এই ঘটনার জেরে দুই দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নিখোঁজ ডিপজল আহমদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিগালি গ্রামের আহমদ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জুন) রাতে ডিপজলসহ কয়েকজন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্য যুবকেরা পালিয়ে বাংলাদেশে ফিরতে সক্ষম হলেও ডিপজল নিখোঁজ হন।

পালিয়ে আসা যুবকদের বরাত দিয়ে স্থানীয়রা দাবি করছেন, বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই ডিপজলের মৃত্যু হয়েছে এবং বিএসএফ তার লাশ নিয়ে গেছে।

এদিকে ডিপজলের কোনো সন্ধান না পাওয়ায় গত দুদিনে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে মঙ্গলবার (১৬ জুন) সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষককে ধরে নিয়ে আসেন উত্তেজিত বাংলাদেশিরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একই দিন সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল মুকিত বলেন, “সীমান্তের ওপারে বিএসএফ গুলি চালালে তিনজন পালিয়ে এলেও একজন নিখোঁজ হন। যারা ফিরে এসেছেন, তারা দাবি করছেন নিখোঁজ যুবককে গুলি করে মেরে মরদেহ আটকে রেখেছে বিএসএফ। এই ক্ষোভে স্থানীয়রা একজন ভারতীয়কে তুলে এনেছিলেন, পরে তাকে বিজিবির মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।”

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) বলেন, “ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় নাগরিককে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ফেরত দেওয়া হলেও বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি এখনো সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত, সেটা আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি।”

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। তবে এই নিখোঁজ বা নিহতের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি।

সীমান্তের এই উত্তেজনা ও বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়ে জানতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com