রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

সবসময় ডেস্ক :::: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অনুষ্ঠানে জনসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কোম্পানীগঞ্জে চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে প্রশংসিত পুলিশ সদস্য হাসান আহমদ।

সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়া আতিকুর রহমান অনিক কে সংবর্ধনা প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম এর অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ১০১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার( ১৬ জুন) সকাল ১০ঘটিকায় বিশ্বনাথপুরস্হ সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুড়ী উপজেলার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বেও সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের প্রধান পরিচালক ডাঃ আল আমিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কামিনীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ এবং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুধীজন ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলামের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com