শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক গ্রেফতার সিলেটে হামে দুই শিশুর প্রাণহানি নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী

নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার

নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার

সবসময় ডেস্ক ::: সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় মোট ৫১ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোর, বিনা পরোয়ানায় আটককৃত ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে আটক হওয়া ব্যক্তিরা রয়েছেন।

অভিযানের বিস্তারিত তথ্য অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় ৩০ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি অভিযান চলাকালে ৪২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৩৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৩১টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশ প্রশাসন জানায়, মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com